দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেবেন মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গতকালই তাদের মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এরপর দলটি বাংলাদেশে আসবে। ৪ নভেম্বর পর্যন্ত তারা দুই দেশ সফর ...
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে বাস উল্টে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে বাস উল্টে গিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার সন্ধ্যায় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের আড়পাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক মুনসের আলী (৪৮) ছাড়া হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি রাজবাড়ীতে বলে জানা গেছে। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস ...
কক্সবাজার পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। এ সময় কক্সবাজার বিএনটির নেতারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এর আগে রবিবার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের পথে রওনা হন বেগম ...
পেঁয়াজের লাগাম টানতে কাল বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের দাম বেড়েই চলেছে। গত বছরের একই সময় প্রতিকেজি পেঁয়াজ ২০-৩৫ টাকা থাকলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬০-৮৫ টাকা। অর্থাৎ এ বছরে পেঁয়াজের দাম বেড়েছে ১৬৩ শতাংশ। ফলে নুন আনতে পানতা ফুরানো অবস্থা সাধারণ মানুষের। এদিকে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় উদ্বিগ্ন সরকারও। তাই পেঁয়াজের লাগাম টানতে জরুরিভিত্তিতে কাল সোমবার বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য ...
প্রতিমাসে অর্ধকোটি টাকার বেতন : সংসদীয় কমিটিতে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে (বিএসইসি) সম্পূর্ণ বিধি বর্হিভূতভাবে ২৯ কর্সচারীকে সরাসরি নিয়োগ দেয়ার প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। নিয়োগকৃত এসব কর্মচারীদের বেতনভাতা বাবদ প্রতিমাসে ৪৮ লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ব্যয় হচ্ছে। এজন্য ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি ওমর ...
চবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৫
চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে পাঁচ শিক্ষার্থী আটক হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষায় একজনের হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে। পরে ...
উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক ৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গাকে গতকাল রোববার তাদেরকে কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয় বলে জানিয়েছেন উখিয়া অফিসার ইনচার্জ আবুল খায়ের। তিনি বলেন, শনিবার ভোরে অস্ত্রধারী কিছু রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের ভিতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় বেশ কিছু ডাকাত পালিয়ে গেলেও অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়। ওই সময় ...
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে তালেবানদের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার খান আবাদ জেলার ওই তল্লাশি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। খান আবাদ জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হায়াতুল্লাহ আমেরি জানিয়েছেন, তালেবানদের হামলার কবল থেকে মাত্র একজন পুলিশ সদস্য পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন। চলতি মাসে ...
রোহিঙ্গা সংকটের প্রভাব পড়েছে উখিয়া- টেকনাফের শিক্ষা ব্যবস্থায়
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষা। রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া-টেনাফের ১৪টি মাধ্যমিক ও ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা নিজেদের ছেলে-মেয়েদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এতে চরম বিপত্তি ঘটছে যানবাহন নিয়ে। এ ছাড়া গত ২৫ আগষ্ট থেকে কিছুদিন বিদ্যালয়গুলোর বিভিন্ন কক্ষ ব্যবহার হয়েছে খাদ্য গুদাম ও প্রশাসনের লোকজনের থাকার আবাসন হিসাবে। উখিয়া ...
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন খালেদা জিয়া : উজ্জীবিত কর্মীরা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারে সেনাবাহিনীর বর্বরোচিত নিপড়ন ও হত্যাযজ্ঞের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদেরকে দেখতে ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে আজ সোমবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসছেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর এ সফর কে ঘিরে পুরো জেলা জুড়ে নেতাকর্মীরা বেশ উজ্জেবিত। দেখা দিয়েছে আনন্দ উচ্ছ্বাস। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর