নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পাঁচদোনায় ৩০০০ বোতল ফেন্সিডিল সহ দামী গাড়ি অাটক করেছে পুলিশ। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ‘সারা দিনের অর্জনকে’ নরসিংদী পুলিশের নিয়ে যাওয়া বলছেন গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম সাকলাইন বলেন, বৃহস্পতিবার ঢাকায় গাড়িসহ মাদক ঢুকবে বলে খবর পেয়ে দুপুর দেড়টায় আমরা মাদকচক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছিলাম। প্রায় পাঁচ ...
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ মাঝদিয়া গ্রামের ব্রীজ ভেঙ্গে চলাচলের অনুপোযোগী
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের ক্যানেলের ব্রীজটি ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে যান চলাচলে মারাত্নক ভাবে ঝুকি হয়ে পড়েছে। এলাকার মানুষ এটা কে লাল ব্রীজ বলে প্রচার করে।কালীগঞ্জ উপজেলার মাজদিয়া কাউদিয়া- সুবার্ণসারা, নাটুয়াপাড়া- কিসমত- লেবুতলার গ্রামারে মানুষের একমাত্র চলাচলের সংযোগ সেতু।প্রতিদিন শত শত মানুষ লাল ব্রীজের উপর দিয়ে চলাচল করে থাকে । এই ব্রীজ দিয়ে ...
মহেশপুর প্রাথমিক বিদ্যালয় যে ভাবে চলছে
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুরে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় চলছে হ য ব র ল অবস্থায় ।উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা এবং পরিচালনার মান খুবই শোচনীয়। মহেশপুরের বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা সঠিক সময়ে স্কুলে আসেন না , প্রধান শিক্ষকদের ও স্কুলে সঠিক সময়ে ছাত্র-ছাত্রী বা শ্রেনী শিক্ষকদের স্কুলে আসা নিয়ে তদারকি নেই, নেই কোন মাথা ব্যাথা, ...
শেষ ম্যাচেও বাংলাদেশ ‘এ’ দলের সহজ জয়
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ এ দল। ইয়াসির আলীর অপরাজিত সেঞ্চুরিতে আইরিশদের ৭৬ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০তে জিতে নিল দলটি। দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন করার পর কথা ছিল, শেষ দুই ওয়ানডে ২০ ওভারে খেলা হবে। চতুর্থ ম্যাচ হয়েছিলও তাই। তবে আবহাওয়া শুষ্ক থাকায় পঞ্চম ...
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ১
রাজশাহী প্রতিবেদক : রাজশাহী নগরীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দীপক বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দীপক বিশ্বাস নগরীর আলীগঞ্জ বাগানপাড়ার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে। দীপক পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীপক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দীপক মারা যান। ...
ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ধানমন্ডির ৫ নম্বর রাস্তার পাশে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা এবং ছয় তলার পরিবর্তে সাত তলা ভবন নির্মাণ করায় হারুন আই হসপিটালকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই রাস্তার ১২ নম্বর হোল্ডিংয়ে ভবনের বেজমেন্টের (ভূ-তল) অবৈধ স্থাপনা ...
ঢাকার সব খালে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার দখলে থাকা ৫৮টি খাল ও জলাধারের ওপর সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আগামী দুই ...
পাবনা বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একটি আসনের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল ...
দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক কর্মকর্তা ও স্ত্রীর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাবেক সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমান ও তার স্ত্রী হেনা পারভীনকে কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত।এর মধ্যে মাহবুবকে তিন বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।হেনা পারভীনকে তিন মাসের কারাদণ্ড, ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ...
ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৬৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর