আন্তর্জাতিক ডেস্ক: কর্মক্ষেত্রে বা পড়াশুনার জায়গায় অর্ধেক ব্রিটিশ নারীই যৌন হয়রানির শিকার হচ্ছেন, এমনকি এক পঞ্চমাংশ পুরুষও যৌন হয়রানির শিকার হয়েছেন। বিবিসির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। যৌন হয়রানির শিকার প্রায় ৬৩ শতাংশ নারী বিবিসিকে জানিয়েছেন, ঘটনার পর তারা এ বিষয়ে কোনো রিপোর্ট করেননি বা কাউকে জানাননি। অন্যদিকে যৌন হয়রানির শিকার ৭৯ শতাংশ পুরুষ জানিয়েছেন এ বিষয়টি তারা নিজেদের ...
ব্রেকিং নিউজ
রাজশাহীতে হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক হাজার ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ট্রাকে করে ফেনসিডিল পাচারের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। বুধবার রাত ১০টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই অভিযান চালানো হয়। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি এলাকার মৃত আনেশ আলীর ছেলে তরিকুল ইসলাম ওরফে লিটন (২৪) ও রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন এলাকার ...
সাতক্ষীরায় ৫৯ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় ৫৯ ভরি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম শরিফুল ঢালী। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার হরিহরনগর সোলাদানা গ্রামের মৃত করিম ঢালীর ছেলে। বিজিবি জানায়, দেবহাটা উপজেলার কোমপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কি.মি জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজা থেকে জিংলাতুলি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার ঢাকাগামী লেনে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে টোলপ্লাজার ওভারলোড স্কেলের জন্য এ যানজটের সৃষ্টি হয়ে ক্রমেই যানজট দীর্ঘ হচ্ছে। ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম জানান, মহাসড়কের জিংলাতলী এলাকাতেই তাদের গাড়ি এক ঘণ্টা যানজটে আটকে আছে। ...
হাইড্রোজেন বোমার হুমকি শুধু আক্ষরিক নয় : রি ইয়ং-পিল
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটি প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর যে হুমকি দিয়েছে তা শুধু আক্ষরিক নয়, বরং একে যেন গুরুত্বসহকারে গ্রহণ করা হয়। মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রি ইয়ং-পিল এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, তার দেশ এ পর্যন্ত মুখে যা বলেছে বাস্তবে তাই করে দেখিয়েছে। ইরানি ...
বেনাপোলে বস্তাভর্তি টাকাসহ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে বুধবার রাতে ভারত থেকে পাচার হয়ে আসা বস্তাভর্তি ৬৫ লাখ টাকাসহ বাংলাদেশি এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মোস্তাব আলী (৪০) সীমান্তবর্তী সাদিপুর গ্রামের তোরাব আলী ছেলে। ৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বস্তাভর্তি ...
আইনস্টাইনের হাতে লেখা নোট বিক্রি হলো ১০ লাখ ডলারে
আন্তর্জাতিক ডেস্ক: খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে একটি নিলামে ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। ওই নোটে জীবনে কী করে সুখী হতে হয় আইনস্টাইন সে সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। তার মতে, দীর্ঘদিনের বাসনা পূরণ হলেই যে কেউ সুখী হবে এমন কোন কথা নেই। আইনস্টাইন ১৯২২ সালে টোকিওতে এক ক্যুরিয়ার কর্মীকে এই নোট বখশিশ হিসেবে দিয়েছিলেন। ...
আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আজ (বৃহস্পতিবার) বিশেষ আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে ...
নোবিপ্রবি’র ২ শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, নোবিপ্রবি মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক মো. মাসুদ আলম এবং ফার্মেসি সহকারি অধ্যাপক বিভাগের বিশ্বনাথ দাস। বুধবার বিকাল ৪টায় নোবিপ্রবি রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩০ আগস্ট এবং ২১ ...
রিজার্ভ চুরির পুরো অর্থ উদ্ধার করা সম্ভব : গভর্নর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের পুরোটাই উদ্ধার করা যাবে এবং এবিষয়ে জুডিশিয়ারি মামলা শেষ হলেই এই টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে দাবী করেছেন ব্যাংকের গভর্নর ফজলে কবির। বুধবার সন্ধ্যায় বরিশাল নগীরর বরিশাল ক্লাবে এসএমই উদ্যোক্তারে সাথে মতবিনিময় ও প্রকাশ্যে ঋণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর