১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০১

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার হাজীরহাট এলাকা থেকে ১৮৯ পিস ইয়াবাসহ জাহিদুল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করে রৌমারী থানা পুলিশ।আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওই যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক জাহিদুল রৌমারী উপজেলার শান্তির চর গ্রামের খোরশেদ আলমের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক ...

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক মোল্লাকে (৩৮) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে এ ঘটনা ঘটে।এসময় আহত হয় কমপক্ষে ৭ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে বিএনপি নেতা শামসুল হক মোল্লার ...

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৭৯

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন। বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জানান। তিনি বলেন, আজ বিকেলে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি ...

চবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। বরাবরের মতো এ বছরও আসন বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে নতুন বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ১৩৩টি আসন বাড়ানো হয়েছে। সেই সাথে তিনটি নতুন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নতুন অনুমোদনপ্রাপ্ত ...

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন নুরুল ইসলাম (২০), আবু হোরায়রা (১৮) ও সাদ্দাম হোসেন (২০)। আহতদের সহকর্মী নাসিম উদ্দিন জানান, তাদের সবাই বাড়ি চাপাইনবাবগঞ্জ ...

উড্ডয়নের পর খুলল বিমানের চাকা, ৬৬ যাত্রীর প্রাণে রক্ষা

নিজস্ব প্রতিবেদক: সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়েছে। এতে বিমানটি জরুরি অবতরণ করেছে। এতে অল্পের জন্য ফ্লাইটটিতে থাকা ৬৬ জন বিমানযাত্রী দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেছেন। বুধবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি ...

জেএসসি-জেডিসিতে অংশ নিচ্ছে সাড়ে ২৪ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতবারের চেয়ে ৫৬ হাজার ৪৫ বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দৈনিক দেশজনতা /এমএইচ

সাবেক এমপি মসিউরের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের স্পেশাল জজ আদালত। এছাড়া তার ৭০ হাজার টাকা জরিমানা এবং ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মসিউর রহমানকে ...

না’গঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও পুলিশ ওয়ার্ড শ্রমিকদলের এক কর্মীকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় পুলিশ ...

সেতুর অভাবে ৩০ বছর ধরে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাও ও  ৪নং লেহেম্বা ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। দুই ইউনিয়নের মাঝামাঝি এলাকায় কুলিক নদীর উপর ব্রিজ না থাকায় দীর্ঘ ৩০ বছর যাবত দুর্ভোগ পোহাচ্ছে দুই ইউনিয়নের ১০ গ্রামের দুই লাখ মানুষ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউৎনগর-ব্রহ্মপুর এলাকাকে কুলিক নদী দুই ভাগে বিভক্ত করেছে। স্থানীয় লোকজনের অসুবিধার কথা ভেবে এরশাদ সরকারের আমলে ...