১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৬

ব্রেকিং নিউজ

রংপুরে ভুয়া লাইসেন্সের আরও ৪৯ আগ্নেয়াস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জেলা প্রশাসকের (ডিসি) সই জাল করে দেয়া ভুয়া লাইসেন্সের আরও ৪৯টি অস্ত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ডিসি অফিসের জেএম শাখার অফিস সহকারী শামসুল ইসলাম।মঙ্গলবার রংপুর দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপরিচালক মোজাহার আলী সরদার। তিনি জানান, গত ২ আগস্ট থেকে অস্ত্র ও ...

বগুড়ায় হেরোইনসহ গ্রেফতার ১

বগুড়া প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বগুড়া ব্যাটালিয়ন পুলিশের একটি অপরেশন টিম শাজাহানপুরের ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ৪-এপিবিএনের অপারেশন টিমের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, তার কাছ থেকে ১০০ গ্রাম করে ১০টি প্যাকেটে হোরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। সে নাটোরের সিংড়া ...

রুপার বোনকে চাকরি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার সিরাজগঞ্জের  জাকিয়া সুলতানা রুপার বোন পপিকে চাকরি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ মঙ্গলবার দুপুরে সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগে অফিস সহকারি পদের নিয়োগপত্র স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রুপার বড় ভাই হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এহসানুল কবির জগলুল, জেনারেল ম্যানেজার মো. সেলিম ...

রোহিঙ্গাদের ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে সহায়তা দেবে সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের পরিসর বিবেচনা করে সুইজারল্যান্ড আর্থিক সহযোগিতার পরিমাণ ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সোমবার জেনেভাতে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিনায়মারের রোহিঙ্গা নাগরিকদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহযোগিতার পরিমাণ ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ ...

কাজলা বিলের পরিবেশ রক্ষায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষি জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ওই এলাকা পরিদর্শন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ ...

ভারত থেকেও রোহিঙ্গা আসছে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   ভারতের রোহিঙ্গা বিরোধী নীতির কারণে সেখান থেকেও সংখ্যালঘু জাতি গোষ্ঠীর মানুষ বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত রোহিঙ্গারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এদের অনেকেই ভারতের ...

মিয়ানমারকে সামরিক সহযোগিতা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত মিয়ানমারের বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের দেয়া সামরিক সহযোগিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সহিংসতার কারণে দলে দলে লোক মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক বিবৃবিতে বলা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট এ শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করে বলেন, ‘রাখাইন রাজ্যে সাম্প্রতিক ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৬ ...

খালাফ হত্যার আপিল শুনানি ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়। আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে সময় আবেদন করেন প্রাক্তন বিচারপতি শিকদার মকবুল হক। এর আগে ১০ অক্টোবর ...

তরিকুল ইসলামকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতির পর থেকেই তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এখন ...