১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

ব্রেকিং নিউজ

মোহাম্মদপুরে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আইন ও সালিশ কেন্দ্রের সহায়তায় তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি সামসুন্নাহার এবং নির্যাতিতার (১২) পরিবারের বরাত দিয়ে ...

‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আইন হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আইন’ শীর্ষক সেমিনারে আলোচকরা বলেছেন, শ্রম আইন সংশোধনের প্রধান লক্ষ্য হওয়া উচিত শ্রমিকের অধিকার সুরক্ষা করা। তারা বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ইপিজেড শ্রমিকদের জন্য ভিন্ন আইন করে ট্রেড ইউনিয়ন করার অধিকার বঞ্চিত করে এক দেশে দুই নীতি করা হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে আয়োজিত ...

বাংলাদেশ-মিয়ানমার সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক শুরু

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমারের সিনিয়র অফিসিয়াল পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মিয়ানমারের নেপিদোর হরিজন লেক ভিউ রিসোর্টে বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়েছে। দ্বি-পাক্ষিক এ বৈঠক চলবে দুপুর ১২টা পর্যন্ত। মিয়ানমার সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, বৈঠক শেষে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি আরও ...

রাতে ঢাকায় আসছেন চীনের বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা সংকট শুরুর পর এবার দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন চীনের বিশেষ দূত সান গোসিয়াং। এর আগে এপ্রিলে ঢাকা এসেছিলেন তিনি। আজ মঙ্গলবার রাতে আবারও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতেই ঢাকা আসছেন তিনি। চলমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন বরাবরই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার কথা বলে আসছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশি আলোচনা হোক সেটিও চায় না চীন। ...

জিদান পেলেন সেরা ফিফা কোচের স্বীকৃতি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে ফিফার বর্ষসেরা কোচ হিসেবে জিদানের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদান দায়িত্ব নিয়েছেন গত বছরের ৪ জানুয়ারি। দায়িত্ব নিয়েই তাক লাগিয়ে দিয়েছেন ফুটবলবিশ্বে। সেরা কোচের ক্যাটাগরিতে মনোনয়নে ছিলেন চেলসির ইংলিশ লিগ জয়ী কোচ ...

বোমারু বিমান প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে পৌঁছেছে। যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত দুটি দেশ, চলছে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে যেকোনো সময় পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম বোমারু বিমান প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র। মুহূর্তের নোটিশে পরমাণু অস্ত্র ছোঁড়ার জন্য কার্যত প্রস্তুত থাকবে ওয়াশিংটন। ২৬ বছর পর ফের সবসময়ের জন্য পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম বোমারু বিমান প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র। মুহূর্তের নোটিশে পরমাণু অস্ত্র ...

না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা এম কে আনোয়ার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম কে আনোয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এম কে আনোয়ারের মৃত্যুতে বিএনপি ...

২৯ অক্টোবর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (২৯ অক্টোবর) কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার চারদিন পর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাত পৌনে ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ ...

জাবিতে ১১২ বোতল ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তিনটি বস্তায় পেয়ারার সাথে ফেনসিডিলগুলো প্রান্তিক গেট থেকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ইসলামনগর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় পেয়ারা বহনকারী রিকশাচালককে আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে জব্দ করা ফেনসিডিল ও আটক রিকশাচালক রাজিবুল হোসেনকে আশুলিয়া থানা পুলিশে হস্তান্তর করেছে ...

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

 নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের পাগলাদহ গ্রামের মাঠপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সন্ধ্যা থেকে ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে পুলিশের একটি টিম গিয়ে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়িটি ঘেরাও করে।ওই বাড়ির মালিকের নাম মোজাফফর। তবে বাড়ির বাসিন্দাদের সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। নয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামের এ বাড়ির সামনে দিয়ে একটি কাচা রাস্তা গেছে। টিনের চালের আধাপাকা বাড়িটির উল্টোদিকে ...