১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩১

ব্রেকিং নিউজ

সূচক ও লেনদেনে উন্নতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৭ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫০৯ ...

কাদের এত হাইব্রিড মিথ্যাবাদী হলেন কীভাবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় যুব ও ছাত্রদল জড়িত-এমন বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাইব্রিড বা উচ্চফলনশীল মিথ্যাবাদী বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে কারা হামলা করেছে তা জাতির কাছে আজ পরিষ্কার। আর আপনি (ওবায়দুল কাদের) শপথ ভঙ্গ করে প্রধানমন্ত্রীর কথায় মিথ্যা কথা বলে যাচ্ছেন।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ...

জাপানে আবাসিক ভবনে নয় লাশ

নিজস্ব প্রতিবেদক: জাপানের রাজধানী টোকিও-র উপকণ্ঠের একটি ফ্ল্যাট থেকে পুলিশ দুই ব্যক্তির ছিন্ন মস্তকসহ নয়জনের লাশ উদ্ধার করেছে। মস্তক দুইটি একটি শীতল বক্সে রাখা ছিল। মঙ্গলবার সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে-র খবরে বলা হয়, এ ঘটনায় ২৭ বছর বয়সী তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে টোকিওর দক্ষিণে জমার ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে। পুলিশ ...

থানায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে এসআই

নিজস্ব প্রতিবেদক: টঙ্গী মডেল থানার এক পুলিশ কর্মকর্তা ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত মো. মাহবুব হাসান টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় এসআই মাহবুব হাসান রিকশাযোগে কামার পাড়া থেকে টঙ্গী থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে টঙ্গী-আশুলিয়া বাইপাস (কামার পাড়া রোড) সড়কের ইজতেমা মাঠের পাশে ...

আজিজার চাচি বিউটিসহ সিলেটে দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি বিউটি বেগমসহ দুই জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোর রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের গাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। গ্রেপ্তার দুইজন হলেন- নরসিংদীর ভিটিখৈনকুট গ্রামের আব্দুস সালামের স্ত্রী নিহত আজিজার চাচি বিউটি বেগম ও উত্তর কামালপুর ...

ঢামেকে বহির্বিভাগ বন্ধ: চরম ভোগান্তিতে হাজারো রোগী

নিজস্ব প্রতিবেদক: কিডনির সমস্যা নিয়ে সকাল থেকে চিকিৎসার জন্য বহির্বিভাগে এসে বসে থাকা খাইরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কান্নাকাটি শুরু হয়ে যায় তার স্বজনদের মাঝে। পরে তাকে রিকশায় করে জরুরি  বিভাগে নিয়ে যান মেয়ে শিউলী আক্তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দেয়ায় দূরদূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এরকম শত শত রোগীকে ভোগান্তির ...

চলতি অক্টোবরে দেশে হত্যাকাণ্ডের শিকার ১৫৪ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি অক্টোবর মাসে ১৫৪ জন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা গড়ে প্রতিদিন ৫ জন। এ ধরনের হত্যাকাণ্ডে আইনশৃংখলা পরিস্থিতির অবশ্যই চরম অবনতি এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে মানবাধিকার কমিশন। মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ...

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ সকাল ১০ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলছে ভোটগ্রহণ। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ পরিচালকের। কিন্তু ইতোমধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন। আজ আনুষ্ঠানিকতার নির্বাচনে ভোটের লড়াই হবে তিনটি পরিচালক পদে। এতে প্রার্থী ...

পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে জল

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের তীব্র ঝাঁজে ক্রেতা সাধারণের চোখে জল পড়তে শুরু করেছে। ঘাটতি না থাকলেও দেশের বাজারে এভাবে হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে নিম্নআয়ের লোকেরা। ব্যবসায়ীদের কারসাজিতে এমনভাবে দাম বাড়ছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা সেল। পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে ব্যবসায়ীদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামিমা ...

খালাফ হত্যা: আপিলের রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে পুনঃ শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। এর আগে গত ২০ আগস্ট শুনানি শেষে ...