নিজস্ব প্রতিবেদক : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ৬৩তম সম্মেলন আজ বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে। এবারের সিপিএ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কন্টিনিউইং টু এনহান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ান্স।’ আট দিনব্যাপী এই সম্মেলনে ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, অন্যান্য প্রতিনিধিসহ সাড়ে পাঁচশ’র মতো প্রতিনিধি অংশ নেবেন। তাদের মধ্যে ৫৬ জন ...
ব্রেকিং নিউজ
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলা: নিহত ৮
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এই হামলায় আহত হয়েছে আরো ১৩ জন। কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছে, হামলাকারী আনুমানিক ১২-১৩ বছরের কিশোর। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীর বরাতে আফগানিস্তানের টোলো বার্তা সংস্থা জানিয়েছে, আমি ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে ছিলাম। আমি ঘটনাস্থলে দৌড়ে গিয়ে দেখি অনেক মানুষ ...
বিদ্যুৎকর্মচারীর কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ডেমরা অঞ্চলের মিটার রিডার মো. মোশারফ হোসেনের কয়েক কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তৃতীয় শ্রেণীর কর্মচারি হওয়ার পরেও দুর্নীতি দমন কমিশন-দুদকের অনুসন্ধানে নরসিংদী শহরে ২ কোটি টাকার ছয় তলা বাড়ি, গাজীপুরে ১৪ শতাংশ জমি ও ময়মনসিংহে ৩.১২ একর নাল জমি পাওয়া গেছে। এসব সম্পদের পুরোটাই অবৈধভাবে অর্জিত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ...
গাড়িবহরে হামলা চালিয়েছে আ.লীগের লোকেরাই: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে গাড়িবহরে ফের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি করেন তিনি। আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় আসার পথে বিকেলে ফেনীর মহিপাল ফিলিং স্টেশনের সামনে দুটি বাসে যে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে সেটি ...
চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এটি প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ি চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাসের হার শতকার ২৬ দশমিক শূন্য ২ শতাংশ। এবার স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন এক লাখ ৪ হাজার ...
সাংবাদিক উৎপল দাসের সন্ধান দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: ২০ দিন ধরের নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান দিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন সাংবাদিকরা। এ সময়ের মধ্যে তাকে খুঁজে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক নেতারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে উৎপলের সন্ধান দিতে না পারলে বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ...
পাহাড় কাটা বন্ধে ব্যর্থ চট্টগ্রাম ডিসিকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশ সত্ত্বেও পাহাড় কাটার স্থানে মাটি ভরাটে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ব্যাখ্যা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি ...
বিমান নিয়ে হামলার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ চার ‘জঙ্গি’কে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুর সোয়া ২টায় র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দারুস সালাম এলাকা থেকে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার পাইলট সাব্বির ও নিহত ‘জেএমবি’ সদস্য আবদুল্লাহর সহযোগীসহ চার ‘জঙ্গি’কে গ্রেফতার করেছে র্যাব। ...
ফেরার পথেও খালেদা জিয়ার গাড়িবহরে পেট্রোল বোমা হামলা
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে দুটি বাসে বোমা হামলা হয়েছে। ফেনীর মহিপাল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে দুটি বাস ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান- খালেদা জিয়ার গাড়িবহর ফেনী অতিক্রম করার পরপরই মহিপাল এলাকায় দুটি বাসে বোমা হামলা ...
উখিয়া ও টেকনাফে নৌকাডুবি: ৭ জনের লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় সাগরে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবির ঘটনায় উখিয়া থেকে নারী, শিশুসহ চারজন এবং টেকনাফ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালী পয়েন্টে ও গতকাল সোমবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া পয়েন্টে এ দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর