১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

ব্রেকিং নিউজ

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে । এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২৬ কোটি ২৭ লাখ টাকা বেশি। আগের দিন এ ...

আ’লীগের বর্ধিত সভায় দুই গ্রুপে মারামারি

নিজস্ব প্রতিবেদক: জেল হত্যা দিবসের কর্মসূচি সফল করার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বুধবার আয়োজিত এক বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নাফি বক্তব্য দেবার সময় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সমর্থকরা তাকে এলডিপির দালাল বলে হট্টগোল শুরু করেন। ফলে ...

কেন্দ্রে এসেও পরীক্ষা দিতে পারল না দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের অবহেলায় গাজীপুরের শ্রীপুরে প্রবেশপত্র না পাওয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিতে এসে ফিরে গেল দুই শিক্ষার্থী। এ সময় তাঁদের কান্নায় কেন্দ্রের আশেপাশের পরিবেশ ভারী হয়ে আসে। বুধবার সকালে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেএসসি পরীক্ষার পরীক্ষার্থী ধনুয়া গ্রামের কালাম মিয়া ছেলে মামুন (১৪) ও একই এলাকার বুলবুল মিয়ার মেয়ে শান্তি ...

বিশ্বজিৎ হত্যায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায় প্রদানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর বুধবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। এর আগে, গত ৬ আগস্ট এই মামলায় নিম্ন আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের সাজা বহাল রেখে ...

শাহবাজপুর ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ‘শাহবাজপুর ইস্ট-১’ ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বাপেক্স গ্যাস উত্তোলনের কাজ শুরু করেছে।এ সময় বাপেক্স- এর এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে জানায় বাপেক্স। শাহবাজপুর গ্যাসক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাসানুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে ...

বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দেরি করছে: মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনী ও সহযোগীদের হত্যা, নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ দেরি করছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কার্যত নেতা অং সান সু চির মুখপাত্র জ হতয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। মিয়ানমারের অভিযোগ, আন্তর্জাতিক সহায়তার অর্থ হিসেবে কোটি কোটি ডলার পাওয়ার আগপর্যন্ত প্রত্যাবাসন শুরু করতে চায় না বাংলাদেশ। বার্তা ...

ফুড সাপ্লিমেন স্পিরুলিনা জব্দই থাকবে : সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক: অনুমোদনহীন ওষুধ হিসেবে আমদানীকারক প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ভ্রাম্যমাণ আদালত ফুড সাপ্লিমেন্ট হিসেবে পরিচিত যে ‘স্পিরুলিনা’ ট্যাবলেট জব্দ করেছিল তা জব্দই থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।পরে সাংবাদিকদের তিনি বলেন, স্পিরুলিনা মানব ...

দুই চোখ নেই তবুও তিনি আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: কোনো প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি মাত্র পাঁচ বছর বয়সে দুটি চোখ নষ্ট হয়ে যাওয়া জহিরুল ইসলামকে। অন্ধ হয়েও লেখাপড়া করে আজ তিনি একজন আইনজীবী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। মাত্র পাঁচ বছর বয়সে হাম রোগে আক্রান্ত হয়ে দুটি চোখ তার নষ্ট হয়ে যায়। তবুও তিনি জীবন যুদ্ধে থেমে থাকেননি। লেখাপড়া করে উচ্চ শিক্ষিত ...

ভেদরগঞ্জ ৭ বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত-৬

নিজস্ব প্রতিবেদক: ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা মরিচাকান্দি ও বানিয়ালঘাট এলাকায় স্পিড বোটযোগে এসে ৭টি বাড়িতে ডাকাতি করেছে ডাকাতরা। বাড়ির মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনার সময় ডাকাতের গুলিতে আহত এক কলেজ ছাত্রকে চাদঁপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অস্ত্রের আঘাতে আরো ৫ জন আহত হয়েছেন। ডাকাতির এ ঘটনায় মামলার ...

বিকেলে রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দুই দিনের সফরে বুধবার শিক্ষা মহানগরী রাজশাহীতে আসছেন। বিকেলে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছাবেন। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতির সফরসূচি অনুসারে বুধবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার এবং পদ্মার টি-বাঁধ পরিদর্শন করবেন। এ সময় পদ্মা নদীতে নৌভ্রমণে বের হবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ...