নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন)। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এসপিবিএনের প্রায় সাতশ’ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন শুরুর করার কথা। এর আগে এই ইউনিটটি সোয়া চার বছর ধরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। গণভবনের মত একইভাবে তারা ...
ব্রেকিং নিউজ
তুরস্ক যাচ্ছেন ডিসিসিআই প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: টারকিস এক্সপোর্ট উইক অ্যান্ড বায়ারর্স মিশনে অংশগ্রহণের জন্য ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধি দল তুরস্ক যাচ্ছে। আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে এ মিশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সহ-সভাপতি হোসেন এ সিকদারের নেতৃত্বে ১৬ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন ডিসিসিআই পরিচালক ইঞ্জি. ...
আজ থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার সকাল ১০টায় সারাদেশে একযোগে চলতি বছরের (২০১৭ সালের) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক। তাছাড়া শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মমূখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষা হবে না। এবার নিয়মিত পরীক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ...
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী নৌকাডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।বুধবার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাহেদুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে নৌকাডুবির কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-জেলা শিক্ষা কর্মকর্তা ...
ভ্রাম্যমাণ আদালত আরও পাঁচ সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মেয়াদ আরও পাঁচ সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা ৬ সপ্তাহ সময় চেয়েচিলাম ...
আজ শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা
নিজস্ব প্রতিবেদক: বড় অংকের রাজস্ব আহরণের লক্ষ্য নিয়ে আজ (বুধবার) শুরু হচ্ছে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর ভবনে সাত দিন ধরে চলবে এ মেলা। সকাল ১০টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ও এফবিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ...
নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত ৮ জন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আটক ওই ব্যক্তি ম্যানহাটনে ফুটপাতে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেয়। এর পর ওই ব্যক্তি ট্রাক থেকে একটি নকল বন্দুক নিয়ে বেরিয়ে আসে। সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার ...
জাতীয় সঙ্গীতের অবমাননা করলে ৩ বছর কারাবাস
আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় সঙ্গীত মার্চ অব দি ভলানটিয়ার্স’র অসম্মানের শাস্তি হোক তিন বছর পর্যন্ত কারাবাস। গতকাল মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর স্ট্যান্ডিং কমিটির দ্বিমাসিক অধিবেশনে এমনই এক খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জিনহুয়ার খবর অনুযায়ী, জাতীয় সঙ্গীত বাজতে পারে এনপিসি অধিবেশনের শুরু ও শেষের সময়, সাংবিধানিক শপথ গ্রহণ অনু্ষ্ঠানে, পতাকা উত্তোলনের সময়, বড় ধরনের পুরস্কার ...
খালেদার জিয়ার গাড়িবহর হামলার ঘটনায় আটক ৫
নিজস্ব প্রতিবেদক: ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদেৱ জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন যমুনা পরিবহনের বাসচালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের চালক আবদুর রশিদ ও তিন পথচারী। ঘটনাস্থলে আসা ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেল ...
জাটকা ধরা আজ থেকে আট মাসের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক : জাটকা ধরা, পরিবহন এবং বিক্রিতে আজ বুধবার থেকে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে ১০ ইঞ্চির ছোট ইলিশ রক্ষায় আইন ভঙ্গকারীদের জরিমানার বিধান রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, নিষেধাজ্ঞার এ আট মাসে ১০ ইঞ্চির চেয়ে ছোট আকারের ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর