নিজস্ব প্রতিবেদক:
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মেয়াদ আরও পাঁচ সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা ৬ সপ্তাহ সময় চেয়েচিলাম আদালতের কাছে। পরে আদালত পাঁচ সপ্তাহ সময় মঞ্জুর করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যপক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজীম।
বিস্তারিত আসছে…
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

