যশোর প্রতিনিধি: যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার রাত দুইটা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী। তিনি জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ...
ব্রেকিং নিউজ
অক্টোবরেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অক্টোবরেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সফরে আলোচনার প্রধান এজেন্ডা হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি। আজ রবিবার চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। ২৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে। এখন সফরে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া। ...
নোয়াখালী বেগমগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষ: স্কুলছাত্র নিহত
নোয়াখালী প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে মো. আনন্দ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের লক্ষীনারায়ণপুর হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সিএনজি ও বাসের অন্তত ১০যাত্রী। নিহত আনন্দের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নম্বর ডমুরুয়া ইউপির সাতবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের ফরায়েজী বাড়ির সাহেব উল্লার ছেলে ও সেনবাগ সরকারি ...
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের তৃতীয় বর্ষ পরীক্ষা ২৩ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর সোমবার থেকে শুরু হবে।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ...
গির্জার ফাদার অপহরণ: ছাত্রলীগ নেতা তিনদিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে খ্রিস্টান গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের মামলায় গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সামছ কবির ওরফে সৌরভকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হাই এ আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে মুক্তিপণের দাবিতে অপহরণের মামলায় গ্রেফতার হওয়া সামছ কবির ...
ইনিংস ও ২৫৪ রানে হেরে সিরিজ হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক; প্রথম টেস্ট ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ২৫৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজ হারলো বাংলাদেশ। বুমফন্টেইনে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। এ কারণে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ...
চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।রোববার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. রনি , মো. সোহেল ও মো. আষাঢ় । বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি ...
ঢাকায় আনা হচ্ছে তোফা-তহুরাকে
গাইবান্ধা প্রতিনিধি: ‘তোফা-তহুরাকে সাজিয়ে রেখেছি। অ্যাম্বুলেন্স আসলেই ওদের নিয়ে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। এ আশায় সেই দুপুর থেকে অপেক্ষা করছি। কিন্তু অ্যাম্বুলেন্স আসছেনা।’ কথাগুলো বললেন গাইবান্ধার সুন্দরঞ্জে জন্ম নেয়া যমজ বোন তোফা-তহুরার মা শাহিদা বেগম। সাহিদা বেগম জানান, তহুরা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তার জ্বর হয়েছে। সে কিছুই খায়না। বমি করে। তোফা ভাল আছে। সে মামা-নানা ডাকে। নিজের হাতে খাবার ...
ভেঙে গেল নোভা আর রায়হানের সংসার
বিনোদন ডেস্ক: দেড় বছর প্রেম করে ২০১১ সালের ১১ নভেম্বর বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্য নির্মাতা মোহন খান ও অভিনেত্রী নোভা। ছয় বছর সংসার করার পর গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজী অফিসে তারা পরস্পরকে ডিভোর্স দেন। জানা গেছে, এ ডিভোর্সে তাদের পারিবারিক সম্মতি ছিল। ডিভোর্স প্রসঙ্গে নোভা বলেন, ‘শুরুতে আমরাই চাইনি। এরই মধ্যে পরিচিত অনেকেই তা জেনে গেছেন। আমাদের নিজেদের ...
ন্যাটের আঘাতে লুইজিয়ানাতে ভূমিধস
আন্তর্জাতিক ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে গেছে ঘূর্ণিঝড় ন্যাট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে ভারী বৃষ্টির কারণে লুইজিয়ানার মিসিসিপি নদীর মুখের কাছে ভূমিধস হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ঘণ্টায় ৮৫ মাইল বেগে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তরের দিকে যাচ্ছে এবং মিসিসিপি উপকূলে দ্বিতীয় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এর আগে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে সতর্কবার্তা জারি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর