নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও সামান্য কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে এক হাজার ৫৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা আগের দিনের তুলনায় ৪ কোটি ২৪ লাখ টাকা কম। আগের ...
ব্রেকিং নিউজ
হাইড্রোলিক হর্ন জমা দিতে নির্দেশ: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক : মালিক-চালকদের কাছে থাকা যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত আদেশের পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে ...
নভেম্বরেই ৭ কলেজের ফল: ঢাবি ভিসি
নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বরের মধ্যেই অধিভুক্ত ৭ কলেজের চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। রোববার দুপুরে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধস্থলে গিয়ে তিনি এই আশ্বাস দেন।ভিসি বলেন, ‘সম্ভব হলে নভেম্বরের আগেই চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হবে। আর শিক্ষার্থীদের ৫ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’ তবে পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ...
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৪ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন। এর আগে গত ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতির প্রতিবেদন ঢাকা ...
রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সহায়তা দেবে তুরস্ক ৪৪৩ কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৪৪৩ কোটি টাকা (১৯ কোটি ৬০ লাখ তুর্কি লিরা) দেবে তুরস্ক। এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ওই মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মাধ্যমে এ অর্থ পাঠানো হবে। রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় এ অর্থ ব্যয় ...
৭ মাসের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন
নিজস্ব প্রতিবেদক: হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবে না। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে। রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগে পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। ...
পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের তালিকাভুক্ত মৌলভিত্তিসম্পন্ন প্রতিষ্ঠান বা ভালো কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানে শেয়ারে তাদের বিনিয়োগও বাড়ছে। এর ফলে বেড়েছে এ ক্যাটাগরি প্রতিষ্ঠানের শেয়ারের চাহিদা। যার কারণে বাজার মূলধনেও এসব কোম্পানির অবদান বাড়ছে। সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। গত সপ্তাহজুড়ে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে প্রতিদিনই ...
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক: আজ ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সাথে ৭ কলেজ ও হোম ইকোনোমিক্স কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছেন। ফেসবুকে মাহমুদ হাসান নামের একজন শিক্ষার্থী এ নিয়ে একটি ইভেন্ট খুলে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। যেখানে তিনি লিখেছেন, সাত কলেজের শিক্ষার্থীদের কোন প্রকার আন্দোলন ছাড়াই অধিভুক্ত করে ঢাবির শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হয়েছে। অহেতুক অধিভুক্ত করে সেশনজট ...
অধিনায়ক মুশফিকের সমালোচনা করলেন পাপন
ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের টসে জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে। এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে মুশফিক বলেছিলেন, আমার তো মনে হচ্ছে, টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই! শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনও এমন হয়নি- মনে হচ্ছে টস ...
ইরান চালাবে ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে প্রায় ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী নিরাপত্তা বাহিনী আইআরজিসি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জানিয়েছেন, ‘মহানবী-৯’ নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে। স্পিডবোর্ড দিয়ে সাগরে মাইন অভিযান এবং চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্য দিয়ে ‘মহানবী-৯’ সামরিক মহড়া শুরু হয়। এই মহড়া চলাকালীন মোট ২০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে। অন্যদিকে, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর