নিজস্ব প্রতিবেদক: চতুর্থবারেরমত মুক্তামনির হাতে অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় মুক্তামনিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়া হয়। গত ১২ আগস্ট প্রথম দফায় মুক্তামনির ডান হাত অক্ষত রেখেই দুই ঘণ্টার সফল অস্ত্রোপচার করা হয়। এরপর ওই মাসের ২৯ আগস্ট ফের মুক্তামনির অস্ত্রোপচার করা হয়। গত ৫ সেপ্টেম্বর মুক্তামনির ডান হাতে ফের অস্ত্রোপচার করা ...
ব্রেকিং নিউজ
সিনহাকে তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: অসুস্থতাজনিত কারণে ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া গমনের ভিসা পেয়েছেন। আদালতের একটি সূত্র জানিয়েছে, বিচারপতি সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহাকে তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া হয়ছে। ‘প্রধান বিচারপতি ও তার স্ত্রী শিগগিরই অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে বসবাসরত বড় মেয়ে সূচনা সিনহার কাছে উঠবেন তারা’ এর আগে গত বৃহস্পতিবার গুলশান-২ এ অবস্থিত দেশটির ভিসা সেন্টারে ...
পিরোজপুরে সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ আহত ৩ জন
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলামসহ তিনজন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে গত ৫ সেপ্টেম্বর ...
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪ জন
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীডোবা খামারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার সদর উপজেলার শামছু মিয়ার ছেলে মোমিন মিয়া (৪০) ও একই জেলার মাধপুর উপজেলার তৈয়ব উদ্দিনের ছেলে ...
আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ(রোববার) চারদিনের রাষ্ট্রীয় সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন। সফরসূচিতে কিশোরগঞ্জ জেলার সদর, মিঠামইন, কটিয়াদি ও বাজিতপুর উপজেলায় রাষ্ট্রপতির কর্মসূচী দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, চারদিনের সফরে রাষ্ট্রপতির সঙ্গে আনুমানিক ৩০ জন সফরসঙ্গী যাবেন। রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচী মতে, রোববার (৮ অক্টোবর) দুপুর ৩টায় হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে উপস্থিত হবেন তিনি। ...
শাহজালালে সোনা জব্দ ৩ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনা জব্দ করার ঘটনা ঘটেছে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে সোনার চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে করে একটি ...
আজ বন্ধ মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক : কলম্বাস দিবস উপলক্ষে আজ রোববার কনস্যুলার সেকশন, আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইসিং সেন্টারসহ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে। দূতাবাস সূত্র জানিয়েছে, মার্কিন নাগরিকদের জন্য বন্ধের দিনেও জরুরি সার্ভিসসমূহ খোলা থাকবে এবং প্রয়োজনে কর্তব্যরত কর্মকর্তার কাছে ৮৮৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করা যাবে। প্রসঙ্গত, দিবসটি আমেরিকায় ছুটির দিন।
রুশ বিমান হামলায় সিরিয়ায় নিহত ১৮০ সন্ত্রাসী
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অবস্থানে রুশ বিমান হামলায় ১৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে কয়েক ডজন ভাড়াটে বিদেশি সন্ত্রাসী রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এক বিবৃতিতে আজ (শনিবার) বলেছেন, দেইর আয-যোর প্রদেশের পূর্বে আবু কামাল শহরে দায়েশের একটি অবস্থানে বিমান হামলায় মারা গেছে ৪০ সন্ত্রাসী। এসব ...
প্রধান বিচারপতিকে দেখতে বাসায় চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসায় গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সজল কৃষ্ণ ব্যানার্জি। শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। এর আগেও এ চিকিৎসক প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করেন। সজল কৃষ্ণ বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান। এদিকে, শনিবার বেলা ৩টা ২০ মিনিটে ...
রামগঞ্জে মামলার বাদীর ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভাংচুর
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজারে শনিবার দুপুরে আসামী পক্ষের লোকজন মামলার বাদীর ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিলে আসামী পক্ষের লোকজন বাদীর বাসার ভাড়াটে ভিরজা গোপাল,মা ছকিনা বেগম,আত্বীয় রোকেয়া বেগম,কাজল বেগমসহ ৫জনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্রে জানায়,রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামের মৃত মমিনুল হকের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর