নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ৯ নেতাকে গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় এ বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ...
ব্রেকিং নিউজ
২০ দলীয় জোটের বৈঠক স্থগিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া। তবে কেন বৈঠক স্থগিত করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। এদিকে আজ চট্টগ্রাম প্রেসক্লাব থেকে জোট শরিক লেবার পার্টির চেয়ারম্যান ...
বিসিবির নির্বাচন কমিশন গঠন
নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ওমর ফারুখকে প্রধান করে পুনরায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান থাকবেন ক্রীড়া সচিব। সেক্ষেত্রে মো. আসাদুল ইসলাম মিয়া প্রধান নির্বাচক কমিশনের দায়িত্বে থাকবেন। বাকি চারজন হলেন-মো ইকরামুল হক (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম ...
১৩তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালের নতুন গেজেট অনুযায়ী ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড এলাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এতে সহস্রাধিকের মতো নিয়োগ প্রত্যাশী অংশ নেয়। সড়কে অবস্থান করে বিক্ষোভ করায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ ...
১৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ১৮টি মামলার আসামি ওবায়দুর রহমান ওরফে লিঙ্কন (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার গজারিয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য মতে, ওবায়দুর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সদর থানায় ১৮টি মামলা রয়েছে। ওবায়দুর রহমান ...
প্রথম বারের মতো বিশ্বকাপে আইসল্যান্ড
স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিল আইসল্যান্ড। সোমবার কোসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে তারা। ২০১৬ ইউরোতে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে চকম দিয়েছিল আইসল্যান্ড। একই দিন জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। নিজেদের ঘরে বিশ্বকাপের টিকিট পাওয়ার দারুণ সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল আইসল্যান্ড। জয় পেলেই নিশ্চিত হয়ে যেত ...
খালাফ হত্যা মামলার পুনঃশুনানি ১৭ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর আজ মঙ্গলবার রায় হয়নি। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ১৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ তারিখ ধার্য করেন। এর আগে ২০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে ...
চাপ বাড়ছে কাতালান নেতাদের
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতার প্রশ্নে ক্রমেই চাপ বাড়ছে কাতালোনিয়ার নেতাদের। স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চলটি এখন বিচ্ছেদের চূড়ান্ত ধাপে উপনীত হয়েছে। সম্প্রতি কাতালোনিয়ায় অনুষ্ঠিত গণভোটে লাখো মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষেও রয়েছেন প্রচুর মানুষ। সোমবার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ৩ লক্ষাধিক মানুষ বার্সেলোনায় বিক্ষোভ সমাবেশ করে। এমন প্রেক্ষাপটে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনের ওপর চাপ বেড়েছে। কিন্তু সোমবার পর্যন্ত স্পেন ...
ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। উদ্ধার কাজ চলছে। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত রোববার রাতের এই দাবানলের ঘটনায় ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে নাপা, ...
১৭ অক্টোবর থেকে মেডিকেলে ভর্তি শুরু
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত তিন হাজার ৩১৮ জন ছাত্রছাত্রীর ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নীতিমালা অনুসারে পর্যায়ক্রমে তিনবার মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলি করা যাবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ভর্তিতে যা যা প্রয়োজন: এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর