১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ

তুফানসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় কলেজে ভর্তির প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ ও পরে তাকেসহ তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার বহুল আলোচিত ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা তদন্ত শেষে বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলা দায়েরের দুই মাস ১২ দিন পর তদন্ত শেষে মঙ্গলবার সন্ধায় আদালতে এ অভিযোগপত্র দাখিল করা ...

বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালসহ তিন দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সারা দেশে বিক্ষোভ এবং শুক্রবার দোয়া দিবস পালন করবে তারা। গত ৯ অক্টোবর রাতে ঢাকায় অনুষ্ঠিত এক ঘরোয়া বৈঠক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমানসহ ...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ৩১৭  রান তাড়া করতে নেমে গতকালই ১৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে ঘুরে দাঁড়ানোর শত চেষ্টায় ব্যর্থ হয়েছে পাকিস্তান। আজ মঙ্গলবার আরো ৫০ রান যোগ করেই বাকি পাঁচ উইকেট হারিয়ে পরাজয় বরণ করে নেয় তারা। ম্যাচে পাকিস্তান হেরেছে ৬৮ রানে। আর তাই সিরিজ হেরেছে তারা ২-০তে। এই ম্যাচ জিতে নতুন ...

জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৮ নেতার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেলসহ আট নেতাকর্মীর প্রত্যেকের বিরুদ্ধে দুই মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক মো. সাজু মিঞা দুই মামলায় প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিন করে মোট ২০ ...

ম্যারাথনে অংশ নিয়ে মারা গেলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সার আক্রান্তদের সহায়তার জন্য অর্থ তুলতে ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী স্লিম চাক (৫৬)। কিন্তু ম্যারাথন দৌড় শুরুর পর হার্ট অ্যাটাকে মৃত্যুরবণ করেন তিনি। প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘ভাই এবং ...

৪ ঘণ্টা পর লেবার পার্টির চেয়ারম্যানসহ তিন নেতা মুক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরী থেকে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ তিন নেতাকে চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ছাত্রদল ও যুবদলের আট কর্মী এখনো আটক রয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে লেবার পার্টির তিন নেতাকে ছেড়ে দেয় পুলিশ। এর আগে সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন’ শীর্ষক ...

আফগানিস্তানের নতুন কোচ ডিন জোন্স

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ ডিন জোন্স।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জোন্স। হংকংয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্ট নিয়ে যাত্রা শুরু করবেন জোন্স। ২০ অক্টোবর থেকে টুর্নামেন্টটি শুরু হবে।মূলত এ প্রতিযোগিতার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।২০১৫ সালের অক্টোবরের পর থেকে দুজন কোচ পেয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা। তৃতীয় কোচ ...

বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির চিঠি

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এস কে সিনহা বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে একটি চিঠি দিয়েছেন। ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি চেয়ে আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে চিঠিটি আইন সচিবের দপ্তরে আসে। আইনমন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে অবসাদগ্রস্ত’। বিদেশে তাঁর বিশ্রাম প্রয়োজন। ...

বেনাপোলে ১০টি সোনার বারসহ কলেজ ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ রিপন হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. তারিকুল হাকিম জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ঐ ...

ঢাবির উপাচার্য নির্বাচনের প্যানেল অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নির্বাচনের জন্য গঠিত প্যানেলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে নতুন সিনেট গঠনের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে বিচারক আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ সিনেট গঠন করে উপাচার্য (ভিসি) প্যানেল মনোনয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ ...