১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৫

ব্রেকিং নিউজ

সড়কে ঝরল বাবা-ছেলেসহ তিনজনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শহরের ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৪০), তার ছেলে হৃদয় (১৮) ও অপর আরোহী তপন (৩৮)।  তাদের বাড়ি বগুড়া সদরের উপজেলার শশীবদনী গ্রামে। জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ...

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম স্বর্ণের বারগুলোকে উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। ইউ এস বাংলা এয়ারলাইন্সের নিরাপত্তা টিমের দেয়া ...

ঢাকায় ভোটার নিবন্ধন শুরু ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৪ তারিখ থেকে ঢাকা মহানগরীর ১৫টি থানার ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধনের এ কার্যক্রম চলবে ৫ নভেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। আসাদুজ্জামান বলেন, চলতি বছরের ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করার পর এখন নিবন্ধনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ১৪ অক্টোবর থেকে ...

মেক্সিকোয় কারাগারে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারে প্রতিদ্বন্ধী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। রাজ্যের নিরাপত্তা কর্মী আলদো ফ্যাসি বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার জানান, সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, মন্টেরি শহরের বাইরের ক্যাডেরিতা নামক ওই কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাকর্মী ও অন্য কয়েদিদের রক্ষা ...

কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার। ‘চরমপন্থা’ ছড়ানোর অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে মস্কোতে রাশিয়ার সাংবাদিকদের কাছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন। এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ঘৃণার আদর্শ ছড়ানোর সুযোগ দিতে পারি না এবং সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ দিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এই সমস্যায় আমাদের নীতি ...

রোহিঙ্গা শিবিরে কলেরা টিকাদান কর্মসূচি শুরু

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মঙ্গলবার বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কলেরা টিকা দান কর্মসূচি শুরু করেছে জাতিসংঘ। শরণার্থীদের মধ্যে অন্যতম বৃহৎ টিকা দান কর্মসূচি এটি। গত কয়েক দশকে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের সহিংসতা থেকে বেঁচে পালিয়ে আসা প্রায় ১০ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশের এ অঞ্চলে  আশ্রয় নিয়েছে।  এদিন দেখা গেছে হাজার হাজার রোহিঙ্গা  শিশুসহ নারী ও পুরুষ অস্থায়ী ...

সরাসরি বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল দুই দলকে নিয়েই  শঙ্কা ছিল। এই গ্রহের সেরা দুই খেলোয়াড় মেসি-রোনালদোকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে কিনা, সারা বিশ্বে তা নিয়ে সোরগোল ছিল। অবশেষে ভাগ্যদেবী বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশাই পুরণ করলেন। আজ সকালে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে তারও ঘণ্টা ছয়েক আগে ...

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: এখনই স্বাধীনতার ঘোষণা দিলেন না কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমন। তিনি বলেন, কাতালোনিয়ার মানুষ স্বাধীনতা চায়। এর পক্ষে ভোটও দিয়েছে। কিন্তু আমরা বিদ্রোহী নয় এজন্য স্পেনের সঙ্গে আরো আলোচনা করতে চাই। আরো কয়েক সপ্তাহ সময় নিলেন। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে এসব কথা জানান কার্লোস পুজেমন। তিনি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ভাষণ দেন। বিবিসি জানায়, পুজেমনের ওই ভাষণ ...

সাত হাজার শিক্ষককে এমপিওভুক্তির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: নতুন করে সাত হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।অতিরিক্ত শ্রেণি শাখা ও বিষয়ভিত্তিক বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এ সুবিধার আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ নভেম্বরের পরে অনুমোদিত বেসরকারি স্কুল-কলেজের অতিরিক্ত শ্রেণি শাখা ও বিষয় বা বিভাগের শিক্ষকদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ...

এএসপি অফিসে ভাঙচুর: ছাত্রলীগ সভাপতিসহ ৩ জন রিমান্ডে

শেরপুর প্রতিবেদক: শেরপুরে এএসপি সার্কেল অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ছাত্রলীগ সভাপতি রাজীবুল ইসলাম রাজীবসহ (২৪) তিনজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তার তিনদিনের রিমান্ডের আবেদনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে দ্রুত বিচার আদালতের দায়িত্বে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। অপর দু’জন হলেন-নালিতাবাড়ী উপজেলা বঙ্গবন্ধু যুব ...