১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

ব্রেকিং নিউজ

‘ব্লু হোয়েল’ ফাঁদে কিশোর ঢাকা মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের ১৪ বছর বয়সী এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কৌতূহলবসত ব্লু হোয়েল খেলতো। তার নির্দেশনা মানতে মানতে নিজের শরীরে ব্লেড দিয়ে ক্ষত করেছে। গেমটির শেষের স্টেজে সে আত্মহত্যার জন্য ঘুমের ওষুধ খায় বলে জানিয়েছে তার বাবা। ওই কিশোর জানান ‘চ্যালেঞ্জিং হওয়ায় আমি গেমটি খেলা শুরু করি। অ্যাডমিনরা অনেক সময় ...

বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

দৈনিক দেশজনতা ডেস্ক: বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, আর্থ্রাইটিসের প্রধান সমস্যা হলো টেনিস এলবো ও কনুই সমস্যা। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ এর প্রদাহ। বিশ্বব্যাপী আর্থ্রাইটিসে আক্রান্তের সংখ্যা অনেক। টেনিস এলবো একটি ইনজুরি জাতীয় সমস্যা। টেনিস খেলোয়াড়দের এ সমস্যা বেশি দেখা ...

জামায়াতের হরতালে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক: দলের আমিরসহ গ্রেফতার হওয়া শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা আজকের চলমান হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান। তিনি বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে। ভয়-ভীতি ও শঙ্কা সারাদেশে ছড়িয়ে তারা একক রাজত্ব কায়েম করতে চাচ্ছে। ...

৭৩ দেশকে টপকে প্রথম বাংলাদেশি হাফেজ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে বাদশা আবদুল আজিজ আলে সৌদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৩ টি দেশকে পেছনে বাংলাদেশি হাফেজ আবদুল্লাহ আল মামুন প্রথম স্থান অর্জন করেছেন। হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র। গত ৩ অক্টোবর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। সঙ্গে আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক ...

ইরান ইস্যুতে চাপে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাথে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে প্রবল চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে তেহরানের সাথে স্বাক্ষরিত এই চুক্তিটি বাতিল হলে যুক্তরাষ্ট্র তার বিশ্বাসযোগ্যতা হারাবে। এ কারণে দেশ ও দেশের বাইরে বেশ চাপে আছেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্প নতুন কৌশল ঘোষণা করতে পারেন। মনে করা হচ্ছে, আগামী শুক্রবার তার সেই ঘোষণাটি আসতে পারে, ...

ইলিশ ধরার অপরাধে ভোলায় ৬ জেলের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি : সরকারি নিশেধাজ্ঞা অমান্য করে ভোলায় ৬ জেলের জেল-জরিমানা করা হয়েছে। ১১ অক্টোবর দুপুরের দিকে জেলেদের আটক করার পর ভ্রাম্যমান আদালত এই জেল-জরিমানা প্রদান করেন। ৬ জেলে মধ্য থেকে ৫ জেলেকে ১ বছর করে কারাদন্ড এবং অপর জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষে লেঃ কমান্ডার বিএন ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ...

পাকিস্তানের কাছে ৭-০ গোলে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ৩২ বছর পর ঘরের মাঠে এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাংলাদেশ যে ৭-০ গোলে হেরেছে । মাওলানা ভাসানী স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথম কোয়ার্টারে পাকিস্তানকে ভালোভাবে আটকে রাখে বাংলাদেশ।এশিয়া কাপের তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তান দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মোহাম্মদ ওমর ভুট্টোর শট ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখেন গোলরক্ষক অসীম ...

রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার ল্যাট্রিন করে দেবে ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার লেট্রিন নির্মাণ করে দেবে ইউনিসেফ। এতে সংস্থাটি ব্যয় করবে ১১ কোটি ৮০ লাখ টাকা।বুধবার সচিবালয়ে এ বিষয়ে সংস্থাটির সঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক সই হয়। এই কাজ বাস্তবায়ন করবে সেনাবাহিনী। সমঝোতা স্মারকে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের কান্ট্রি ডিরেকটর এডোয়ার্ড বেনগ্যাবেড ও বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সেলের দায়িত্বে থাকা যুগ্মসচিব হাবিবুল কবির সই ...

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১৭,নিখোঁজ ১৫৫

 আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ১৫৫ জন নিখোঁজ রয়েছে। রবিবার থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এছাড়া প্রায় ২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। নিহতদের ১১ জন উত্তর ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টির বাসিন্দা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্টা রোসা শহর যেখানে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোনোমা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, ১৫৫ জন দাবানলে নিখোঁজ ...

ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: হটলাইনে অভিযোগ পেয়ে ঘুষ নেওয়ার সময় কুমিল্লার নাঙ্গলকোটের ভাংগুড্ডা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচায্য। তিনি বলেন, তার বিরুদ্ধে দুদকের হটলাইন ১০৬ নম্বরে জমি নামজারি কাজে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মো. নশিউল হক নামে স্থানীয় একজন। এরপর ...