১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩১

ব্রেকিং নিউজ

এশিয়া কাপে প্রস্তুতি নিতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঢাকায় বসেছে হকিতে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আসর দশম এশিয়া কাপ হকি। যাকে এশিয়ার বিশ্বকাপও বলে। ৩২ বছর পর এই আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ। আট দলের আসরে বুধবার বাংলাদেশ দলের শুরুটা হয়েছে বাজে অভিজ্ঞতা দিয়ে। পকিস্তানের বিপক্ষে রাসেল মাহমুদ জিমিরা হেরেছে ৭-০ গোলে। ওই স্কোর লাইন মাঠে স্বাগতিকদের নতজানু পারফরম্যান্সের কথা বলছে। কিন্তু আয়োজক হিসেবেই কি সবকিছু ঠিকঠাক ...

ষোড়শ সংশোধনী রিভিউ যেকোনো দিন : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী আপিলের রায়ে অবৈধ ঘোষণার পর এর বিরুদ্ধে যেকোনো দিন রিভিউ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, গতকাল বুধবার ষোড়শ সংশোধনীর আপিলের রায়ের সার্টিফাইড কপি আমরা হাতে পেয়েছি। এখন মন্ত্রণালয় (আইন) থেকে জানালে আমরা যেকোনো দিন রিভিউ করবো । এর আগে ...

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে আগামী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিজেই এসব কথা জানান। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে দেশটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে শত শত রোহিঙ্গাকে হত্যা করে সেনাবাহিনী ও ...

সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন ...

হরতাল জামায়াতের রাজপথ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে জামায়াতে ইসলামী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করলেও মাঠে নেই সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) কোনো মিছিল বা নেতাকর্মীদের দেখা মেলেনি। তবে রাজপথে রয়েছে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে সরজমিন পরিদর্শনকালে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ রাস্তার মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের বিপুল নেতাকর্মী অবস্থান নিয়েছে। হরতাল তথা ...

শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যুবদল এ কর্মসূচি ঘোষণা করে। এদিন তেজগাঁও থানায় দায়ের হওয়া মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও ...

প্রধান বিচারপতির বিদেশ যেতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনের (জিও) পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর ফলে বিদেশ যেতে প্রধান বিচারপতির আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকাল ১১টায় এই প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানিয়েছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এর আগে গতকাল বুধবার ওই জিও লেটারে স্বাক্ষর করেন ...

তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তারা হলেন ইসমাঈল ও মামুন। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। গ্রেপ্তারদের মধ্যে একজনকে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর অন্যজনের বিরুদ্ধে তদন্ত চলছে। দৈনিক দেশজনতা /এমএইচ

শুক্রবার ডিমের হালি ১২ টাকা

নিজস্ব প্রতিবেদক: দ্রব্য  মূল্যের লাগামহীন  ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল(বিপিআইসিসি)। বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এই সংস্থাগুলো আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১ টাকা পর্যন্ত প্রতিটি ডিম ৩ টাকা বা ১ হালি ডিম ১২ টাকা দামে বিক্রির উদ্যোগ নিয়েছে। জানা গেছে, বিশ্ব ডিম দিবস অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর শুক্রবার। ডিম দিবস ...

ভুটানকে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক: ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান ফুটবল কাপের মূলপর্বে জায়গা করে নিল ফিলিস্তিন। মঙ্গলবার বিকেলে প্রায় ৮ হাজার দর্শকের সামনে ফিলিস্তিনের হেবরনের আন্তর্জাতিক দোরা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ভুটানের জালে ১০ গোল প্রবেশ করিয়ে দেয় ফিলিস্তিন। বিপরীতে ভুটান একটিও গোল পরিশোধ করতে পারেনি। এ ঐতিহাসিক জয়ের মাধ্যমে আগামি এফসি এশিয়ান কাপে জায়গা করে নিল দেশটি। ২০১৯ সালে ...