নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী আনলোড ও ডেসপাসে সাহায্য করছে বাংলাদেশ বিমান বাহিনী। ত্রাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির সিনিয়র ট্রাফিক কন্ট্রোল অফিসার উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র (আরএমসি) গঠন করা হয়েছে। স্থানীয় ঘাঁটির সদস্যরা তাদের যন্ত্রপাতি ব্যবহার করে ...
ব্রেকিং নিউজ
টুইট করা যাবে দ্বিগুণ অক্ষরে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইট করার সর্বোচ্চ সীমা হলো ১৪০ ক্যারেক্টার। টুইটারে অক্ষর ও দুই শব্দের মাঝখানের স্পেসসহ ১৪০ ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যায় না। ফেসবুক বহু আগে এই শব্দের সীমানা ভাঙলেও এখনো টুইটারের ১৪০ ক্যারেক্টার স্বকীয়তা হয়ে আছে। তবে সেটিকে দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে তারা ২৮০ ক্যারেক্টার চালু করতে যাচ্ছে। সেটি সফল হলে সবার ...
অবশেষে মতিন সরকারের আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক: অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন বগুড়ার শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকার। বুধবার বেলা ১২টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদাল-১ এ উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করেন। বিচারক এমদাদুল হক তার আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০৯ সালে চকসূত্রাপুরে আবু নাসের ওরফে মুন্সি উজ্জ্বল হত্যা মামলায় মতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ...
নিখোঁজ সরিষাবাড়ীর পৌর মেয়র শ্রীমঙ্গল থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর ঢাকা থেকে নিখোঁজ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সিলেটের শ্রীমঙ্গল থেকে তাকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে স্থানীয় পার্কে হাঁটতে যাচ্ছেন বলে বেরিয়ে ...
ইউক্রেনে অস্ত্রাগারে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অস্ত্রাগারের আশপাশ থেকে অন্তত ২৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আশপাশের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিনশেষে রাজধানী কিয়েভ থেকে ২৭০ কিলোমিটার দূরের কালিনিভকা সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ...
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরেরর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ক্ষমতায় থাকাকালে কৃষকদের সহায়তার জন্য যে ভর্তুকি কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই সাজা দেওয়া হলো। বুধবার নয়জন বিচারক তিন ঘণ্টা শুনানির পর এই রায় ঘোষণা করেন। তবে এর এক মাস আগেই নাটকীয়ভাবে সিনাওয়াত্রা দেশ ত্যাগ করেন। এদিকে সিনাওয়াত্রাকে সাজা দেওয়ার ঘটনায় তার লাখ লাখ ...
খুঁটিতে বেঁধে কিশোর হত্যায় গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে চোর সন্দেহে কিশোর সাগরকে (১৬) বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে রিয়াজ উদ্দিন (৫০) নামে এই আসামিকে উপজেলার শ্রী রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ জানান, এ হত্যাকাণ্ডে নিহতের বাবা শিপন মিয়া গাওছিয়া মৎস খামারের মালিক আক্কাছ আলীসহ ছয়জনের নাম উল্লেখ ...
ভালুকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি কুমারপাড়া এলাকায় মাহদিন সোয়েটার্স কারখানায় শ্রমিক ছাটাইয়ের জের ধরে পুলিশ, শ্রমিক সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে মাহদিন সোয়ের্টার্স কর্তৃপক্ষ কোন ঘোষণা ছাড়াই শ্রমিক ছাটাই শুরু করে। এ নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ...
সরকারের সিদ্ধান্তহীনতায় চালের দাম বেড়েছে: বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক: পাইকারি ও খুচরা পর্যায়ে দেশের বাজারে সব ধরনের চালের দাম বেড়েই চলেছে। একই সঙ্গে অতীতের সব রেকর্ড ভেঙেছে এই চালের দাম। চালের এই মূল্য বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠেছে নিম্নআয়ের মানুষের। এই মূল্য বৃদ্ধির জন্য সরকারের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছে বিশ্বব্যাংক। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে প্রকাশিত বিশ্বব্যাংকের অর্ধ বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রকাশ করা হয়। এ ...
বৃষ্টি চলবে ১ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: কালো মেঘ জমে থাকায় আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। সকাল নয়টার পর থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি, সে সময় ব্যস্ত মানুষ ছুটে চলেছেন যাঁর যাঁর কর্মস্থলে। এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো ছুটি হয়ে যাওয়ায় অনেকে ছুটছেন দূরদূরান্তে আপন গন্তব্যে। তাই মধ্য শরতের এই বৃষ্টি চলার পথে কিছুটা বাধা হয়েই দাঁড়িয়েছে। তবে টানা কয়েক দিনের ভ্যাপসা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর