নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন। আজ বুধবার সকালে চীনের একটি কার্গো বিমানযোগে এ ত্রাণ সামগ্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ সব ত্রাণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু। অতিরিক্ত জেলা ...
ব্রেকিং নিউজ
১-২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধ
ভোলা প্রতিবেদক: চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১-২২ অক্টোবর পর্যন্ত সবাইকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা । উপজেলা মৎস্য অফিস এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) আমীনুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইমরান হোসেন, চরফ্যাশন প্রেসক্লাব ...
ভুটানকে ২-০ গোলে হারিয়ে শিরোপার কাছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবারের এই জয়ে শিরোপার আশা টিকে থাকছে বাংলাদেশের।থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়লেও প্রথমার্ধে গোলশূন্য ছিল তারা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠা নামা স্ট্রাইকার জাফর ...
কৃত্রিম খাদ্য সংকট অনুসন্ধানে দুদকের দল গঠন
নিজস্ব প্রতিবেদক : খাদ্যপণ্য সরবরাহকারী ও মজুতদার এবং খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ আহমার উজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান ...
৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল। বুধবার বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান, শাহ পরীর দ্বীপ এলাকায় একটি মাছ ধরার ট্রলার জব্দ করে ...
মিয়ানমারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৩৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে প্রায় ৪শ’ লোক। বুধবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়েছে, দেশটিতে ২১ জুলাই থেকে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৮ জন মারা গেছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। দৈনিকদেশজনতা/ আই সি
মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় তানিম হোসেন (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মতিঝিল বক চত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারী ফারুক হোসেন জানান, তানিম মতিঝিল বক চত্তর থেকে একটি ৬ নম্বর যাত্রীবাহী চলন্ত বাসে উঠার সময় পা পিছলে ...
ঘূর্ণিঝড় ইরমায় নিহতের সংখ্যা বেড়ে ১১২
আন্তর্জাতিক ডেস্ক: গত ১০ সেপ্টেম্বর হারিকেন ইরমার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জন হয়েছে। ক্যাটগরি ৪ মাত্রার এই ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৭২ জনের মৃত্যু হয়েছে। ফ্লোরিডা জরুরি সেবার মুখপাত্র জানান, ইরমায় ৫৪ জন নিহত হয়েছে। কিন্তু এই সংখ্যায় ফ্লোরিডা কিজ (দ্বীপপুঞ্জ) এবং মিয়ামির নার্সিং হোমে মারা যাওয়া ১০ জন বয়স্ক ব্যক্তিদের অন্তুর্ভুক্ত করা হয়নি। কিজের স্থানীয় ময়নাতদন্তকারী টুইটারে দেয়া ...
শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বঙ্গভবনে যাচ্ছেন। আগামী শনিবার দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করার অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সাক্ষাতে অংশ নেবেন প্রধান বিচারপতি। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ...
ফিলিস্তিন পেলো ইন্টারপোলের সদস্যপদ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিন ইন্টারপোলের সদস্যপদ লাভ করেছে। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ পুলিশ সংগঠনটির সাধারণ অধিবেশনে সদস্যপদ দেওয়া হয়। ইন্টারপোল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টুইটারে ইন্টারপোলের পক্ষ থেকে বলা হয়, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও সলোমন দ্বীপপুঞ্জ এখন ইন্টারপোলের সদস্য রাষ্ট্র।’ ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইসরাইল চেয়েছিল, এক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর