১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ

অস্কারে বাংলাদেশর ‘খাঁচা’

বিনোদন ডেস্ক: এবার অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘খাঁচা’। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় ৯০তম অস্কার বাংলাদেশ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন ৯০তম অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, কমিটির সদস্য অধ্যাপক আবদুস সেলিম, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার ও আবদুল লতিফ বাচ্চু। আরও ছিলেন ‘খাঁচা’ ছবির ...

ভারতীয় জাহাজ ৭০০ টন ত্রাণ নিয়ে চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি: রোহিঙ্গাদের জন্য ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে করে প্রায় ৭০০ টন ত্রাণ এসেছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে এই ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। সকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘ঘড়িয়াল’ এ এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাঁর হাতে এই ত্রাণ তুলে দেন। মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা শুরু ...

অসুস্থ মেয়র রোকন ঢামেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকনকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শ্রীমঙ্গল থানার পুলিশ উদ্ধার করে। তিনি রাজধানীর উত্তরা থেকে সোমবার সকালে নিখোঁজ হন। মেয়রের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, রুকুনুজ্জামান শারীরিকভাবে অনেক অসুস্থ। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা ...

মিয়ানমারের কাছে ইসরাইল অস্ত্র বিক্রি বন্ধ করবে না

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইল রোহিঙ্গা মুসলমানদের ওপর ধর্ষণ ও গণহত্যাসহ নানা ধরনের বর্বরতা সত্ত্বেও মিয়ানমার সরকারের কাছে অস্ত্র এবং গোলাবারুদ বিক্রি বন্ধ করতে অস্বীকার করেছে। এ খবর দিয়েছে ইসরাইলের ইংরেজি দৈনিক হারেৎজ। এ অবস্থায় একদল মানবাধিকার কর্মী ইসরাইলের কথিত হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছেন। এতে তারা মিয়ানমার সরকারের কাছে ইসরাইলি অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার আদেশ দেয়ার আবেদন জানিয়েছেন।  ...

‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ বৃহস্পতিবার হেফনারের পরিবার ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়। প্লেবয় এন্টারপ্রাইজ জানায়, হেফনারের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি তাঁর বাড়িতে মারা গেছেন। মার্কিন নাগরিক হেফনার একাধারে আলোচিত ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। ১৯৫৩ সালে নিজের বাড়ির রান্নাঘর থেকে হেফনার ‘প্লেবয়’-এর প্রকাশনা ...

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন সাদেকা হালিম

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি ৩০ সেপ্টেম্বর এ দায়িত্ব গ্রহণ করবেন। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান জানান, গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডিন নির্বাচনের আগপর্যন্ত ভারপ্রাপ্ত ডিন অনধিক তিন মাস দায়িত্ব পালন ...

পল্লী বিদ্যুতের ২ কোটি গ্রাহকের ওপর বাড়তি বিলের খড়গ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের সবচেয়ে বেশী গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতিতে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। পল্লী বিদ্যুতের প্রায় কোটি গ্রাহকের উপর আসছে বাড়তি বিলের খড়গ। কারণ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলমান গণশুনানিতে খোদ বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ইউনিট প্রতি দাম সাত দশমিক ১৯ শতাংশ বা ৪৪ পয়সা বাড়ানোর ...

আজ শুরু হল টাইগারদের আসল পরীক্ষা

স্পোর্টস ডেস্ক: অ্যাওয়ে সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকার মাটিই সবচেয়ে কঠিন। এবারের আগেও দু’বার টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। দু’বারই ফিরতে হয়েছিল বিস্মরণযোগ্য অভিজ্ঞতা নিয়ে। ২০০২ ও ২০০৮ সালের দুই সিরিজ মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলা চার টেস্টের প্রতিটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে সেই বাংলাদেশ আর ২০১৭ সালের এই বাংলাদেশের মধ্যে যোজন যোজন তফাৎ। আজ থেকে শুরু হল ...

গুলশানে প্লাস্টিক কারখানার অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে একটি প্লাস্টিক কারখানার অফিসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশান-১-এর ১৩৮ নম্বর সড়কের ওই পাঁচ তলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ৮টা ১০ মিনিটে ...

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : আবদুর রব

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক আবদুল মালেক রতন এই মন্তব্য করেছেন। বিবৃতিতে তারা বলেন, জালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার ফলে যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ হ্রাস পেয়েছে সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী। ...