১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ

৪৯৬ রানে ইনিংস ঘোষণা দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের চা বিরতির আগে  ৩ উইকেটের বিনিময়ে ৪৯৬ রান তুলে বিরতিতে যায় প্রোটিয়ারা। এরপরই ইনিংস ঘোষণা করে দ.আফ্রিকার অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেছে ইমরুল কয়েস ও লিটন দাশ ।  প্রোটিয়াদের ম্যারাথন ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ...

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ স্কুল করবে ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ) মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য এক হাজার তিনশ শিক্ষাকেন্দ্র তৈরি করতে যাচ্ছে । কক্সবাজারে এসব শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে। যাতে শিশুরা পড়ালেখা করবে, করবে খেলাধুলাও। এখন পর্যন্ত ১৮২টি কেন্দ্রে অন্তত ১৫ হাজার শিশুকে শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী এক বছরে টার্গেট করা হয়েছে, প্রায় দুই লাখ শিশুকে ...

মেঘনায় ১২ নৌকা ডুবি: নিহত ২

লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে রামগতিতে মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১২টি মাছ ধরার নৌকা ডুবে ২ জেলে নিহত হয়েছেন। নিহত এক জেলের নাম বাবলু । অন্য জনের নাম সিদ্দিক উল্যাহ । এসময় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।নিহত বাবলু রামগতি উপজেলার চরআফজাল গ্রামের বাসিন্দা।শুক্রবার ভোররাতে এ ঘটনাটি ঘটেছ। পুলিশ জানায়, রামগতির বয়ারচর ও চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে গভীর রাতে মাছ শিকারে যায় ...

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার পূর্বাচলে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে ১৭ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। বাড্ডা থানার ডিউটি কর্মকর্তা এসআই আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনে কাজ করার সময় অস্থায়ী লিফট ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর ...

মুম্বাইয়ে রেল স্টেশনে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের এলফিনস্টেশনে পদদলিত হয়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ওই হতাহতের ঘটনা ঘটেছে। রেলওয়ের এক মুখাত্র জানিয়েছেন, একই সময়ে চারটি ট্রেন রেলস্টেশনে এসে থামে। সে সময় হুড়োহুড়ি এবং বৃষ্টির কারণে বেশ কয়েকজন নারী যাত্রী পা পিছলে পড়ে যান। এতে করে ...

বগুড়ায় কিশোরকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে এবিসি টাইলস্ কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাসেল (১৮) নামের এক কিশোর শ্রমিককে হত্যা করা হয়েছে। নিহত রাসেল কাহালু উপজেলার বীরকেদার গ্রামের আব্দুল হান্নানের ছেলে। শুক্রবার ভোরে কাহালুর এবিসি টাইল্স মিলে এ ঘটনা ঘটে। এঘটনায় কাহালুর কালাই নওদাপাড়ার জাহাঙ্গীরের ছেলে ও একই মিলের শ্রমিক রুবেল (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে। কাহালু উপজেলার বীরকেদারে অবস্থিত এবিসি টাইলস্ মিলে ...

আকমলকে ৩ ম্যাচ নিষিদ্ধ করল পিসিবি

স্পোর্টস ডেস্ক: আচরণবিধি ভঙ্গের দায়ে বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান উমর আকমল। কোড অব কন্ডাক্টের তিনটি ধারা ভঙ্গ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমকলকে ৩ ম্যাচ নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ৩ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আকমলকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়। একইসঙ্গে আগামী দু্ই মাস তাকে বিদেশি কোনো লিগে ...

খুচরা বাজারে কমছে না চালের দাম

নিজস্ব প্রতিবেদক: সরকারের নানা উদ্যোগ ও ব্যবসায়ীদের প্রতিশ্রুতির পরও তেমন প্রভাব নেই চালের দামের ঊর্ধ্বগতিতে। আমদানি ও পাইকারি পর্যায়ে আগের তুলনায় চালের দাম কমলেও খুচরা বাজারে সর্বত্র যৌক্তিক হারে কমেনি। জানা গেছে, আমদানি পর্যায়ে কেজিপ্রতি মোটা ও মাঝারি মানের চালের দাম ৫-৭ টাকা কমলেও পাইকারি পর্যায়ে কমেছে মাত্র ৩-৪ টাকা। দাম কমার এ প্রবণতা খুচরা বাজারে আরও কম। এখানে দাম ...

বিএনপি সবসময় হিন্দুদের পাশে থাকবে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং সবসময় থাকবে। বৃহস্পতিবার রাতে ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভক্ত-পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের দলের পক্ষ থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় ...

ঢাবির মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এর ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় ভিসি আখতারুজ্জামান রাষ্ট্রপতিকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকল পর্যায়ে নিয়ম-কানুন মেনে ...