ভোলা প্রতিনিধি: আজ শনিবার রাত ১২টা থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। ২২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য মাছ ধরা ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোলা মৎস্য বিভাগ জানিয়েছে, পূর্ণিমার তিন দিন আগে (আজ রাত ১২টা) এবং অমাবস্যার চার দিন পর (২২ অক্টোবর রাত ১২টা) পর্যন্ত ...
ব্রেকিং নিউজ
রাজধানীতে বুলবুল-মাসুদসহ জামায়াতের ১০ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পাঁচজনসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে জামায়াত ৮ জনকে আটকদের কথা উল্লেখ করে সংবাদমাধ্যমকে চারজনের নামও দিয়েছে। তারা হলেন- জামায়াতে নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী ...
অক্সফোর্ড থেকে সরানো হলো সু চির ছবি
আন্তর্জাতিক ডেস্ক: চলমান রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিশ্বজুড়ে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির সমালোচনা চলছে। সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় সাড়ে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ামারেরর সেনাবাহিনীর ...
ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। তিনি সরকারিকাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর পদ ছাড়লেন। খবর: বিবিসির। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টম প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করে ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছেন। টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেছেন। এতে অন্তত চার লাখ ...
প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...
হিন্দুদের হত্যা করায় মিয়ানমারের কাছে ভারতের বিচার দাবি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই দেশটির রাখাইন রাজ্যে হিন্দু সম্প্রদায়ের লোকদের যে গণকবর পাওয়ার খবর বেরিয়েছে তাতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। সেইসঙ্গে নয়াদিল্লি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার শুক্রবার এ দাবি জানান। তিনি বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে আমরা জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু ...
উখিয়ায় ট্টলারডুবি ঘটনায় নিহত ২১ জনের দাফন সম্পন্ন
কবক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী পাটুয়ারটেক এলাকায় ঝড়ের কবলে পড়ে রোহিঙ্গা বোঝাই ট্টলারডুবি’র ঘটনায় শুক্রবার সকালে আরো ৪জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসি। তৎমধ্যে ৩জন শিশু, ১জন মহিলা । এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় গ্রামবাসি নারী-পুরুষ,শিশুসহ ১৭জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে। এতে ৭জন বয়স এক বছরের নিচে শিশু আর ৩জন বিবাহিত মহিলা, বাকী ...
সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৭ সেনা নিহত
অনলাইন ডেস্ক : সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে আল-শাবাবের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে গাড়িবোমা ও বন্দুক হামলা চালানো হয়েছিল। শুক্রবার আল-শাবাব এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা হামলার বিষয়টি স্বীকার করেছেন। আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘাঁটি ও আশেপাশের এলাকা তারা দখল করেছে। আল-শাবাবের সামরিক অভিযানের ...
পাবনায় কার-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।শুক্রবার বেলা ৩টার দিকে পাবনা-সুজানগর সড়কের বান্নাইপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা শহরের অনন্ত হরিজন কলোনির মনু হরিজনের ছেলে রাজা (৪১) ও সুজানগর উপজেলা পরিষদ চত্বর হরিজন কলোনির মিলন হরিজনের ছেলে বাবু (৪০)। সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, মোটরসাইকেলে করে পাবনা ...
ঢাবিতে ডিন নিয়োগে আইন লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগের সিদ্ধান্ত ’৭৩-এর অধ্যাদেশ লঙ্ঘন করা হয়েছে বলে মনে করেন অনুষদটির বর্তমান ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফিউল আলম ভূঁইয়া এ কথা জানিয়েছেন। ডিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর