নিজস্ব প্রতিবেদক: পর্যটন মেলার আজ শেষ দিন। আর শেষ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টলে উপচে পড় ভিড়। কারণ তাদের নির্দিষ্ট কিছু রুটের টিকিটে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আজ শেষ দিন। মেলায় বাংলাদেশ বিমান নির্দিষ্ট রুটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। রুটগুলো হলো ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা। ...
ব্রেকিং নিউজ
তাজিয়া মিছিলের প্রস্তুতি হোসেনি দালানে
নিজস্ব প্রতিবেদক: ১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। হিজরি সাল অনুসারে ১০ মহররমকে আশুরা বলা হয়। ঘটনাবহুল এই দিনে বর্তমান ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তাঁর মৃত্যুর দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন মুসলমানরা। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। বিশেষ করে ইমাম হোসেনের মৃত্যুর ...
৩০ রান করে ফিরে গেলেন সাব্বির
স্পোর্টস ডেস্ক: কোন ভাবেই কিছু হচ্ছে না। বলতে গেলে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে বাংলাদেশের। তিন-তিনটি পঞ্চাশোর্ধ জুটির পর ষষ্ঠ উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়লো বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের জুটিটি কাটা পড়লো ৬৫ রানেই। ৩০ রান করে ফিরে গেলেন সাব্বির। অলিভারের বলে বোল্ড হয়ে ফিরলেন সাব্বির। এর ঠিক আগে নিজের ১৪তম ফিফটি পূরন করেন মাহমুদউল্লাহ। সাব্বির ফিরে যাওয়ার ...
মাহমুদউল্লাহর ব্যাটেই ফলোঅন এড়ানোর পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্টের আগে হুট করেই বাদ দেওয়া হয় মাহমুদউল্লাহকে। এরপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাখেই হলো না দলে। নামের পাশে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো টেস্ট দল থেকে ‘বাতিল’। কিন্তু ভাগ্যটা তার পাশেই ছিল, তা না হলে হঠাৎ কেন টেস্ট থেকে বিশ্রাম নেবেন সাকিব আল হাসান। আর এ অলরাউন্ডারের ঘাটতি পোষাতে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে ডাকা হলো দলে। আর ...
শেরপুরে আকষ্মিক বন্যায় ২০ গ্রাম প্লাবিত
নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আকষ্মিক বন্যায় জেলার ঝিনাইগাতি উপজেলার ২০ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার ভোরে পানির তোড়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। শনিবার দুপুর ১২ টা পর্যন্ত মহারশি নদীর বেড়ি বাঁধের ভাঙা ৯টি অংশ দিয়ে উপজেলা পরিষদের আশপাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে দেখা গেছে। এ ঢল ...
চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক: ভাল বেতনে চাকরি ও প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হারুন-অর-রশিদ ওরফে রামনাথ ঠাকুর (৫৬), মো. উজ্জ্বল চৌধুরী ওরফে জি. মোস্তফা কামাল (৪৭), মো. শামছুল আলম মজুমদার ওরফে কুপা শামছু ...
প্রতিমা বিসর্জনে তিন স্তরের নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। আজ দেশের প্রতিটি মণ্ডপে বাজছে বিদায়ের সুর। দেবীকে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীরা শেষ মুহূর্তের পূজা-অর্চনা ইতোমধ্যে শেষ করেছেন। একটু পর ঢাকঢোল, খোল-করতাল, কাসর-শঙ্খ বাজিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুর্গার বিদায়ের আয়োজন ...
সরকার কুটনৈতিকভাবে এতিম: খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: বতর্মান সরকার জনগণের কাছে যেমন এতিম কূটনৈতিকভাবে বিশ্বের কাছেও তেমনি এতিম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে প্রেস ক্লাবে হান্নাশাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, সরকার যদি জোরালো ভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে পারতো তাহলে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাতে পারতো না। আমরা আশা করবো ...
ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর সিও বাজার এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ ট্রাক চালককে আটক করতে পারেনি। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই যুবক মোটরসাইকেল যোগে নীলফামারী ...
মিয়ানমারে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ স্থগিতের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটিতে অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। পাশাপাশি জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার মিয়ানমার সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নিকি হ্যালি এসব কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর