নিজস্ব প্রতিবেদক: ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। বোরবার থেকে শুরু হওয়া এ সংলাপ চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম । বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট- সংলাপে অংশগ্রহণ করবেন। ২০১২ সালে শুরু হওয়া এই সংলাপ দুই ...
ব্রেকিং নিউজ
পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৬
নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে একটি বেসরকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পাইলটসহ ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেল ৫টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব শীর্ষনিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। চাটমোহর উপজেলা হাসপাতালের আরএমও বায়োজিদ উল ইসলাম ...
অস্ট্রিয়ায় নিকাব ও বোরকা নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ায় মুসলিম মহিলাদের প্রকাশ্য স্থানে পুরো মুখ-ঢাকা নিকাব বা বোরকা পরা নিষিদ্ধ করে পাস হওয়া আইন রবিবার থেকে কার্যকর হচ্ছে। অস্ট্রিয়ার সরকার বলেছে, এই আইনে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে, এবং অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষার জন্যই এটা করা হচ্ছে। অস্ট্রিয়ায় প্রায় ৭ লক্ষ মুসলিম বাস করেন, কিন্তু তার মধ্যে মাত্র ১৫০ জনের মতো মহিলা পুরো ...
লক্ষ্মীপুরের রামগতিতে ৯ জেলের কারাদণ্ড
লক্ষ্মীপুর প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রামগতিতে ৯ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন চরগজারিয়ার অদূরে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার চর আলগী এলাকার ...
চেক জালিয়াতি মামলায় মানিকগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুরে প্রতারণার মামলায় যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান বলেন, তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। শনিবার গ্রেফতারের পর রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ...
এই ভালো এই খারাপ অবস্থা আনিসুল হকের
নিজস্ব প্রতিবেদক: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। এখনকার অবস্থা এই ভালো তো এই খারাপ। খুব শিগগিরই আনিসুল হকের সুস্থ হওয়ার কোনো লক্ষণ চিকিৎসকরা দেখছেন না। আরও বেশ কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। মেয়রের বিষয়ে যোগাযোগ করা হয়ে লন্ডনে অবস্থানরত তার ছেলে নাবিদ হক বলেন, ‘বাবার উল্লেখযোগ্য ...
৫ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি নীতিমালা না মানায় ৫টি বেসরকারি মেডিকেল কলেজে চলতি বছর এমবিবিএস কোর্সে (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভর্তি স্থগিত মেডিকেল কলেজগুলো হলো— রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ, উত্তরা আবদুল্লাপুরের আইচি মেডিকেল কলেজ, মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার মেডিকেল কলেজ ও ধানমণ্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। বেসরকারি ...
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় যুবতী আটক
নিজস্ব প্রতিবেদক: নাটোরে জেলা প্রশাসকের মোবাইল ফোনে কল করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক যুবতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শিলা খাতুন সিংড়ার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত ২৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের ...
সমন্বয় হচ্ছে হোল্ডিং ট্যাক্স, বিপাকে বাড়িওয়ালা
দৈনিক দেশজনতা ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন বাড়ির হোল্ডিং ট্যাক্সে সমন্বয় ও সমতা আনায় বিপাকে পড়েছে রাজধানীর অনেক বাড়িওয়ালা। নব্বই সালের বাড়িভাড়ার হিসেবে এতোদিন দিয়ে আসা হোল্ডিং ট্যাক্স এখন বর্তমান ভাড়ায় সমন্বয় হচ্ছে বলে ক্ষেত্রবিশেষে ট্যাক্স বেড়েছে তিন থেকে দশ গুণ। উপায় খুঁজতে সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে ধরণা দিচ্ছেন বাড়িওয়ালারা। তারা অভিযোগ করছেন, হোল্ডিং ট্যাক্স বাড়ানোর হার অস্বাভাবিক। সিটি ...
সু চির মন্ত্রী আসছেন আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে অং সান সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী টিন্ট সোয়ে আগামীকাল সোমবার ভোরে ঢাকায় আসছেন। তিনি এদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ প্রাধান্য পাবে বলে জানা গেছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানোর বিষয়টি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর