১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৩

ব্রেকিং নিউজ

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন। এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। ওই দিন থেকে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উনি ছুটির আবেদন করেছেন, ফলে সংবিধান অনুযায়ী পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি ...

৯০ রানেই অলআউট, লজ্জার হার

ক্রীড়া প্রতিবেদক: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। সাদা পোশাকে এর আগে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহটা ছিল ৬২ রান, শ্রীলঙ্কার বিপক্ষে। এই হারে পঞ্চম সর্বনিম্ন রানের রেকর্ডে নাম লেখালেন মুশফিক-তামিমরা। আর সাউথ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ...

ওবায়দুল কাদের উন্নত মানের ফেরিওয়ালা: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উন্নত মানের ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুইডেন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশ অনুযায়ীই ওবায়দুল কাদের সব করছেন। ওবায়দুল কাদের হলেন একজন উন্নত মানের ফেরিওয়ালা। তিনি বলেন, রাখাইনে সংখ্যালঘু ...

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের ওপর হামলার অভিযোগে ৬ বৌদ্ধ আটক

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলার অভিযোগে ছয় উগ্রবাদী বৌদ্ধকে আটক করেছে দেশটির পুলিশ।  ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় বৌদ্ধ ভিক্ষুরা ও তাদের সমর্থকরা রোহিঙ্গা মুসলমানদের ওপর ইট ও পাথর নিক্ষেপ করে এবং ইট-পাথরের আঘাতে ওই বাড়ির জানালা এবং কিছু ফার্নিচার ভেঙে যায়। হামলায় দুই পুলিশ ...

রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জায়গীরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বগুড়া থেকে রংপুরগামী ১০ টাকা কেজি দরের চাল নিয়ে একটি ট্রাক রংপুর যাচ্ছিল। অন্যদিকে রংপুর থেকে বগুড়ার শেরপুরে যাচ্ছিল একটি পিকআপ। মিঠাপুকুরের জায়গীরহাট নামক এলাকায় আসার পর যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ...

ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে বৃহৎ শক্তিগুলো

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও নিপীড়নের মুখে মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের যে স্রোত শুরু হয়েছিল তা এখনো অব্যাহত আছে। জনস্রোতের মাত্রা কিছুটা কমলেও এখনো কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা। জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য মতে, গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে পাঁচ লাখ এক ...

আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা কারাগার থেকে মুখলেছুর রহমান (৩০) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, প্রধান কারারক্ষী শরিফুল ইসলাম, সহকারী প্রধান কারারক্ষী হেদায়েত উল্লাহ ও কারারক্ষী নাজমুল হাসান। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) মুখলেছুর কারাগার থেকে পালিয়ে যায়। তবে সে কিভাবে পালিয়ে গেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। যদিও অভিযোগ উঠেছে, ...

এবার বিস্ফোরিত হলো আইফোন ৮

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেক অপেক্ষার পর বাজারে আসা আইফোনের নতুন মডেলের একটি ফোনের বিস্ফোরণের খবর পাওয়া গেল। সম্প্রতি এক ব্যবহারকারী তার নতুন আইফোন ৮ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। তাইওয়ানের সেই গ্রাহক জানিয়েছেন, ফোনটি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও ফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়ে। কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট ...

আফগানিস্তানে বিমান হামলায় ১০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানবিরোধী এক অভিযান চালানোর সময় ভুল করে চালানো বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত এবং নয়জন আহত হয়েছে। রোববার হেলমান্দ প্রদেশের গেরেশক জেলায় এ অভিযান চালানো হয়। হেলমান্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াতের বরাত দিয়ে ইরানে প্রেস টিভি জানিয়েছে, প্রদেশের গেরেশক জেলায় তালেবানবিরোধী অভিযানের সময় ওই বিমান হামলা হয়। তিনি বলেন, আফগান সেনাবাহিনী যখন জেলায় ...

কমরেড জসিম উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডল আর নেই। সোমবার ভোর ছয়টার দিকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কমরেড জসিম উদ্দিন মণ্ডল ব্যক্তিজীবনে এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা। ছেলে বছর দেড়েক আগে মারা গেছেন। পাঁচ মেয়ের মধ্যে তিনজনের স্বামীই মৃত। ছোট মেয়ে আলো মণ্ডল কুষ্টিয়ায় বিয়ের বছর দেড়েক ...