১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ

ফেরার বাকি ২৫ হাজার হজ্বযাত্রী সময় মাত্র ৩ দিন

ধর্ম ডেস্ক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৬৬৭ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৫৫টিসহ মোট ৩০২টি ফ্লাইটে তারা দেশে ফিরেন। ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ৫ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে এ বছরের ফিরতি হজ ফ্লাইট। অর্থাৎ ফিরতি হজ ফ্লাইট শেষ হতে আর ...

ইপিজেডে বিভিন্ন পণ্যে রফতানি আয় ৬৫৫ কোটি ডলার

শিল্প ও বাণিজ্য ডেস্ক: রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) আয় বেড়েছে। গত অর্থবছরে (২০১৬-১৭) ইপিজেড থেকে বিভিন্ন পণ্যে রফতানি হয়েছে ৬৫৫ কোটি ডলার। এ সময় রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৬২০ কোটি ডলার। ইপিজেডগুলোর নিয়ন্ত্রক সংস্থা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ কোটি ডলার বেশি আয় করেছে ইপিজেড। তবে তা আগের অর্থবছরের (২০১৫-১৬) তুলনায় এই আয় ...

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় স্ত্রী উম্মে খাতুন (৩৬) কে হত্যার দায়ে স্বামী সামছুল শেখ (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সামছুল শেখ নলডাঙ্গা উপজেলার বাশিলা কাতারি বাজার গ্রামের শাহাদত হোসেনের ছেলে। জেলা জজ আদালতের পাবলিক ...

নওগাঁয় বিদেশী পিস্তল তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ সুলতান মোল্লা (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নওগাঁ শদর উপজেলা চকরামপুর মহল্লা থেকে অস্ত্রসহ সুলতানকে আটক করা হয়। গ্রেফতারকৃত সুলতান নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত সামসুল মোল্লার ছেলে। পুলিশ জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুলতান মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে ...

জান্নাতুল নাঈমের মিস বাংলাদেশ খেতাব বাতিল

বিনোদন ডেস্ক: জান্নাতুল নাঈম এভ্রিলের মিস বাংলাদেশ খেতাব বাতিল করা হয়েছে। নতুন বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। এজন্য বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। জান্নাতুল নাঈম এভ্রিলের আসল নাম জান্নাতুল নাঈম আমেনা। নানা সংবাদ মাধ্যমে এসেছে তার বিয়ের কিছু ছবি ও ভিডিও। যা মিস ওয়ার্ল্ডের প্রাথমিক যোগ্যতার পরিপন্থী। আর এ কারণেই ...

আগামীকাল ঢাকায় আসছেন ভারতের অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসছেন ভারতের অর্থ ও করপোরেট বিষয়কমন্ত্রী অরুণ জেটলি। সোমবার ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে আগামী ৩ থেকে ৫ অক্টোবর অরুণ জেটলি বাংলাদেশে থাকবেন। তাঁর সঙ্গে ভারতের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিকবিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গসহ অন্য ...

টাঙ্গাইলে মাত্রারিক্ত মদ পানে ২ জনের মৃত্

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গা পূজার দশমীর দিনে মদ পান করে রনজিত পাল (৫৫) এবং উত্তম পাল (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যু হয়। তাদের দু’জনের বাড়ি মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামে। স্থানীয়রা জানায়, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে গিয়ে রনজিত পাল ও উত্তম পালসহ বেশ কয়েকজনে মদ পান করে। অতিমাত্রায় মদ পানের কারণে তারা অসুস্থ্য ...

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত,সাতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ভারত।  অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে র‌্যাঙ্কিংয়ে  শীর্ষে জায়গা করে নেয় কোহলির দল।  ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান প্রকাশ করলো ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি।  যেখানে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। ১২০ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের সবার উপরে রয়েছে ভারত। মাত্র ১ রেটিং পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিন গবেষক

আন্তর্জাতিক ডেস্ক: সার্কাডিয়ান ছন্দ (জৈবিক ঘড়ি) নিয়ন্ত্রণে আণবিক সূত্র আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। সুইডেনের নোবেল কমিটি আজ সোমবার এই পুরস্কারের কথা ঘোষণা করে। নোবেল জয়ীরা হলেন, বিজ্ঞানী জেফ্রি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডব্লিউ ইয়াং। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তিন চিকিৎসক সমানভাবে ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে ...