নিজস্ব প্রতিবেদক: দূর্গাপূজা, আশুরা ও গান্ধীজীর জন্মবার্ষিকী উপলক্ষে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে উভয় বন্দর এলাকায়। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে সাড়ে চারশ থেকে পাঁচশ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুইশ ...
ব্রেকিং নিউজ
ঢামেক নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হলেন ‘গরীবের ডাক্তার’ এজাজ
নিজস্ব প্রতিবেদক: ভিজিট ফি কম হওয়ায় সবাই তাকে ‘গরীবের ডাক্তার’ নামে ডাকা হয়। অন্যদিকে অভিনয়ে তিনি এতোটাই জনপ্রিয়, যে কোন নাটক সিনেমায় তার উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। তিনি জনপ্রিয় অভিনেতা, চিকিৎসক ডা. এজাজ। ডা. এজাজের নতুন খবর হলো তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানালেন নির্মাতা অনিমেষ আইচ। অনিমেষ আইচ ...
প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এক মাসের ছুটিতে যাওয়ার বিষয়টি ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘ওনারা বলে দিলেন, এটা নজিরবিহীন। মানুষ ...
শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা
আন্তর্জাতিক ডেস্ক: প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ফের ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীরা আত্মঘাতী হামলা চালাল। এ বার শ্রীনগর বিমানবন্দরের কাছে একটি বিএসএফ ক্যাম্পে। ওই ক্যাম্প লাগোয়া একটি বিমানঘাটি রয়েছে। মঙ্গলবার ভোরের ওই ঘটনায় তিন জন বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে দুইজন মারা গিয়েছে। এখনও দু’পক্ষের লড়াই চলছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, ওই ক্যাম্পে আরও কয়েক জন লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ...
রোহিঙ্গা নিয়ে মন্তব্য করায় মিস মিয়ানমারের মুকুট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের একটি সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর নাম বাতিল করা হয়েছে। সোয়ে ইয়েন সি নামে মিস গ্র্যান্ড মিয়ানমার ২০১৭ জয়ী সম্প্রতি মিয়ানমারের রাখাইনের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করেন। এখন মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজার থেকে বলা হয়েছে তাঁকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি এসব কিছুই ফেরত দিতে হবে। তিনি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন রাখাইনে যে ...
বিদ্যুতের দাম ১০.৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব : ওজোপাডিকো
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১০ দশমিক ৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। চলমান গণশুনানিতে দাম বৃদ্ধির এ প্রস্তাব করেছে কোম্পানিটি। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন ওজোপাডিকো’র ডিজিএম (বাণিজ্যিক) রবীন্দ্রনাথ দত্ত। প্রস্তাব অনুযায়ী ইউনিট প্রতি দাম দাঁড়ায় দশমিক ৬৬ টাকা। বর্তমান বিদ্যুতের পাইকারি দরের ভিত্তিতে এই ...
শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ ও স্বর্ণ জব্দ
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ (অবৈধ) বিদেশি ওষুধ ও ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ সব জব্দ করা হয়। অবৈধভাবে এসব মালামাল বহনকারী ওই যাত্রীর নাম আব্দুল বারী। রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিশর থেকে আবুধাবি হয়ে তিনি ঢাকায় অবতরণ করেন। শুল্ক গোয়েন্দা ...
অপহৃত ফাদার উদ্ধার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: অপহৃত রাজধানীর কাকরাইল গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে উদ্ধার করা হয়েছে। আর অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সৌরভকে টঙ্গীর পাগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, কাকরাইল গির্জার ফাদার শিশিরের বোন ...
বিচারপতিদের নিয়ে জরুরি সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের নিয়ে জরুরী সভা ডেকেছেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই সভার বিষয়টি জানানো হয়। ফুলকোর্ট সভা সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অদ্য ০৩ ...
চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে: আইনজীবী সমিতি
নিজস্ব প্রতিবেদক: সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। আইনজীবী সমিতির নেতারা বলেন, প্রধান বিচারপতির এমন ছুটি নজিরবিহীন ঘটনা। সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে। জ্যেষ্ঠ আইনজীবীদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর