আন্তর্জাতিক ডেস্ক: গণভটে ব্যাপক সহিংসতার পরেও স্বাধীনতার পক্ষেই কাতালানরা রায় দিল, কাতালান নেতা কার্লেস পুইডেমন্টের বরাত দিয়ে জানায় বিবিসি। এর আগে কাতালোনিয়ার স্বাধীনতার জন্য গণভোট আয়োজনে ভোটারদের ওপর পুলিশ চড়াও হলে অন্তত ৮০০ মানুষ আহত হন। বেশ কিছু কেন্দ্রের ব্যালেট ও ব্যালেট বক্সও জব্দ করে পুলিশ। কাতালানরা স্পেন থেকে স্বাধীনতা পেতে গণভোট আয়োজন করলে সাংবিধানিক আদালত দ্বারা স্প্যানিশ সরকার একে অবৈধ ...
ব্রেকিং নিউজ
সুচি’র দপ্তর বিষয়ক মন্ত্রী ঢাকায়
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার উদ্দেশ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি’র দপ্তর বিষয়ক মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে ঢাকায় এসেছেন। সোমবার রাত ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে সোয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলমান রোহিঙ্গা সংকট ছাড়াও কিয়াও তিন্ত সোয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা ...
মালিতে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে শহীদ ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা হয়েছে। ঢাকা সেনানিবাসে জানাযায় অংশ নেন তিনবাহিনীর প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মরদেহের সঙ্গে আসা মালিতে নিয়োজিত জাতিসংঘের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিন্ক সেনাসদরে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ফোর্স কমান্ডার মালিতে নিয়োজিত ...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজল মাহমুদ (২৪)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের ১ নং রোডের ১৯৩ নম্বর বাসা থেকে সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল আলম জানান, গলায় ...
আজ ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ সরকার : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ সরকার। তাদের ভুল সিদ্ধান্তে রোহিঙ্গা শিশুরা নাফ নদীতে ভাসছে।’ আশুরা উপলক্ষে রবিবার বিকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এই মন্তব্য করেন। রিজভী বলেন, ‘আজকে খাদ্যভাণ্ডার শূন্য, চালের দাম এক টাকাও কমেনি। মানুষের ক্ষুধার সঙ্গে প্রতারণা করে অপপ্রচার চালাচ্ছে সরকার।’ রিজভী ...
ফ্রান্সে ট্রেন স্টেশনে হামলা: নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের একটি রেলস্টেশনে এক ব্যক্তির ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। রোববার মারসেইলে প্রধান রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক পুলিশ প্রধান অলিভার ডি মাজিয়ার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দুজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন।’ এর আগে পুলিশ জানিয়েছিল, সেন্ট চার্লস স্টেশন থেকে তারা লোকজনকে সরিয়ে নিয়েছেন এবং ওই এলাকাটি ঘিরে ...
রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের কোনো রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না। সেই সঙ্গে এমন কাউকে পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ফিরিয়ে নিতে জোরালো কূটনৈতিক তৎপরতা ...
ময়মনসিংহে নারী পাচারকারী চক্র আটক ২
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে অভিযান চালিয়ে আব্দুর রহিম (৫৭) ও জোবেদা খাতুন (৪৬) নামে এক দম্পতিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ১৪)। তারা নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। রোববার বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, গোপনসূত্রে র্যাব সংবাদ পায়, জেলার কোতোয়ালী মডেল থানাধীন ...
কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য করায় হিন্দু তরুণ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ তিলাওয়াত ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় ঢাকার দোহার উপজেলার বউ বাজার এলাকার বাসিন্দা শ্রী সুর্ভরত মোদক নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি) ৫৭ এর ২ ধারায় দোহার থানায় মামলা হয়েছে। সে ঐ গ্রামের শম্ভু মোদকের ছেলে ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ সূত্রে ...
টাইগারদের জয়ের লক্ষ্য ৪২৪
ক্রীড়া প্রতিবেদক : পচেফস্ট্রুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে প্রথম ইনিংস থেকে ১৭৬ রানে লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর