মো: গোলাম আযম সরকার (রংপুর): রংপুরের পীরগাছায় নতুন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান করতে না করতেই পীরগাছা থানা পুলিশ সরকারি ঔষধ চুরি করিয়া বিক্রি করার অভিযোগে ছাওলা ইউনিয়নের উপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কেন্দ্রের সহকারি মেডিকেল অফিসার ডা: নাহিদা সুলতানা আখি সহ ৩ জনকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরন করেছেন। এলাকাবাসি ও পীরগাছা থানা সুত্রে জানাগেছে, উপজেলার পরিবার পরিকল্পনা ...
ব্রেকিং নিউজ
ভুয়া তথ্যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাড়ীতে তল্লাশী
নিজস্ব প্রতিবেদক: ভুয়া তথ্যের ভিত্তিতে বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসভবনে তল্লশী চালিয়েছে কদমতলী থানা পুলিশ। এই বাসভবনে মহিলা দলের থানা পর্যায়ের বৈঠক হচ্ছে এমন সংবাদ পেয়ে শনিবার সকাল থেকে দিনব্যাপী বাড়ীটি ঘিরে রাখে পুলিশ। পরে কোন ধরনের বৈঠকের আলমত না পেয়ে বাড়ীটি তল্লশী করে সন্ধ্যায় পুলিশ চলে যায়। খোঁজ নিয়ে ...
সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। শনিবার রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, পটল, করলা, ধুন্দল, ঢেঁড়স ও বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে, কোরবানির ঈদের পরে বাজারে সবজির সরবরাহ কম থাকার অজুহাতে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ টাকা বেড়ে যায়। সরবরাহ ...
একনজরে ৭টি দলের স্কোয়াড
স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের দেড় মাস বাকি থাকতেই বেজে উঠেছে দামামা। আজ শনিবার হয়ে গেল প্লেয়ার ড্রাফট। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে কিনে নিল গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড়দের ধরে রাখায় এবার প্লেয়ার ড্রাফট তেমন জমজমাট হয়নি। আনুষ্ঠানিকতা শেষে কেমন হলো ৭টি দলের স্কোয়াড? দেখে নিন একনজরে : ঢাকা ডায়নামাইটস : স্থানীয় : সাকিব ...
সরকার ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে :মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, জোটের শরীক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতাদের ভয় দেখানো। ...
উখিয়ায় ইয়াবা সুন্দরী আটক
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: রোহিঙ্গাদের ঢলের মাঝেও থেমে নেই ইয়াবা বানিজ্য। রোহিঙ্গা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ত থাকার সুযোগ নিয়েছে ইয়াবা সিন্ডিকেটগুলো। গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি লম্বাঘোনা এলাকা থেকে ৮ হাজার ৬শ পিস ইয়াবাসহ বেবী আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশ। বেবী আক্তার ওই এলাকার ওমান প্রবাসী বেদারুলের স্ত্রী। ...
কয়েক লাখ রোহিঙ্গা শিশু পানি সংকটে
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় চার লাখ রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। কবে নাগাদ রোহিঙ্গা আসা বন্ধ হবে তাও বোঝা যাচ্ছে না। এসব সংকট ছাড়াও রয়েছে বাসস্থানের সমস্যা। কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে বালুখালী ঢাল পাহাড় পর্যন্ত ছোট বড় ১৭টি ...
ফরিদপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রী মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আলমগীর শেখের মেয়ে রিমি আক্তার (৭) এবং একই গ্রামের ইকলাস শেখের মেয়ে সিনথিয়া আক্তার (৭)। তারা উভয়ই আপন চাচাত বোন। রিমি ও সিনথিয়া ঘারুয়া ইউপির খামিনারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল বলে জানিয়েছেন স্থানীয় ...
চালের বাজার লাগাম ছাড়া
নিজস্ব প্রতিবেদক: বাজারে চালের দাম আরো বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই দাম বৃদ্ধি কেজিপ্রতি ৮-১০ টাকা ছাড়িয়েছে। চালের বাজার এখন যেন লাগাম ছাড়া ঘোড়া। এদিকে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। উল্টো কিছু কিছু সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের ন্যায় বাজারে আজও ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। পটোল, করলা, ধুন্দল, ঢেঁড়স ও বেগুনসহ সব সবজিই বিক্রি হয়েছে চড়া ...
সু চি এখন অশান্তির নেত্রী
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পৈশাচিকতার তীব্র ঘৃণা প্রকাশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ। শনিবার দুপুর ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বরে জমায়েত হন ইমাম পরিষদের নেতাকর্মী। পরে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বক্তৃতা করেন। বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলিমদের কোণঠাসা করতে নির্যাতন-নিপীড়ন চলছে। সব নির্যাতন-নিপীড়ন ছাড়িয়ে গেছে মিয়ানমার সরকার ও সেখানকার উগ্র বৌদ্ধদের। গণহারে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর