২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

সরকার ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে :মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, জোটের শরীক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতাদের ভয় দেখানো।

আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে ফেরত দিতে সরকারের প্রতি জোর দাবিও জানান তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ