১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল পাঁচটায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। ...

রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে খালেদা জিয়ার চিঠি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত সংস্থা গঠনসহ পাঁচ দফা সুপারিশ সম্বলিত একটি চিঠি বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে পাঠিয়েছেন। ওই চিঠিতে একই সঙ্গে, এ গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে মিয়ানমার সরকারের ওপর সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ...

শরণার্থী গ্রহণে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম কাতারে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:     সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও সাধারণ বৌদ্ধ নাগরিকদের নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে গত তিন সপ্তাহে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ পরিসংখ্যান দিয়েছে। বাংলাদেশ সরকারি সূত্র মতে, এর আগে থেকে আরও ৪ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া ...

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক: টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি। শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ও তার সহকারী হকুন লাট। তারা ...

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, তিনি দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন। কাল রোববার সকালে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আবুধাবি ছেড়ে যাবেন। বিকালে তার যুক্তরাষ্ট্র পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের ...

রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ছয় দালালের কারাদণ্ড

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : শরণার্থী ক্যাম্প স্থাপন করে আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়া থানার থ্যাইংখালী এলাকা থেকে এসব দালালদের আটক করে র্যাব-৭। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২০ দিনের এবং পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ...

পীরগাছায় সরকারী ঔষধ চুরি করিয়া বিক্রয়ের অপরাধে গ্রেফতার ১

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা থানা পুলিশ শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ঔষধ চুরি করিয়া বিক্রি করার অপরাধে ছাওলা ইউনিয়নের জুয়ানের চর এলাকা থেকে মোঃ আকবর আলী (৩২) নামের এক সরকারি কর্মচারি কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন । আকবর আলী ওই এলাকার ছফির উদ্দিনের ছেলে। পীরগাছা থানা সূত্রে জানাগেছে, এ সময় তার বাড়ি থেকে অনেক ...

নওয়াজ শরীফের রিভিউ খারিজ

আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপার্স মামলায় নওয়াজ শরিফকে ‘প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য’ ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। নওয়াজ শরিফের ছেলেমেয়ে ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের রিভিউ আবেদনও সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পত্রিকাটি লিখেছে, বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ ...

চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে প্রত্যাবর্তনটা তেমন ভালো হয়নি। জাতীয় ক্রিকেট লিগের কয়েকটি এবং ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেললেও জ্বলে উঠতে পারেননি, হাফসেঞ্চুরি পেয়েছিলেন মাত্র দুটি। তবে এবারের জাতীয় লিগের উদ্বোধনী দিনেই তিনি সেঞ্চুরির আনন্দে উদ্ভাসিত। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে আশরাফুলের ব্যাট থেকে এসেছে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের ...

লন্ডনে টিউবট্রেনে বিস্ফোরণ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে টিউবট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০জন আহত হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লন্ডনের দক্ষিণ পশ্চিমে ফুলহ্যাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে শুক্রবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কয়েকজন যাত্রীর মুখ ঝলসে গেছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় হুড়োহুড়ি করে বেরোতে গিয়েও বেশ কয়েকজন আহত হন। ওই বিস্ফোরণের ...