নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সড়ক দুর্ঘটনায় আ. হাসিম (২৭) ও বেদেনা (৩৭) নামে দু’জন সিএনজি অটোরিকশা আরোহী নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাঁচলগুটা নামক স্থানে কটিয়াদীগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো অ-১৪-০৮১৪) মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী সকলেই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কটিয়াদী ...
ব্রেকিং নিউজ
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত ও ৩জন আহত হয়েছেন। লাশ জিরো পয়েন্টের নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন রেজু, আমতলী ও তুমরু সীমান্তে শনিবার রাত ও রবিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। ওই দেশের সেনাবাহিনী সীমান্তে স্থলমাইন পুঁতে রাখছে বলে জানা যায়। ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, শনিবার রাত ...
আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হলো তোফা-তহুরাকে
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বিদায় দেয়া হলো অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা শিশু তোফা ও তহুরাকে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সভাকক্ষে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে তাদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় ডিজি আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সচিব (চিকিৎসা) সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি মোস্তফা জালাল ...
যমুনা এলপি গ্যাস সিলিন্ডারে পানি, গ্রাহকরা প্রতারণার শিকার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় এলপি গ্যাস সিলিন্ডারে গ্রাহক প্রতারণার নয়া কৌশলের খবর পাওয়া গেছে । সিলিন্ডারের মুখ সিল করা নেই। শুধুমাত্র প্লাষ্টিক ক্যাপে মুখ আটকানো। ওজন ১২ কেজি নিশ্চিত হয়ে দোকান থেকে একটি যমুনা এলপি গ্যাস সিলিন্ডার কিনলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গ্রাম্য হাটের চা দোকানী আবদুল লতিফ। কয়েকদিন ব্যবহার করার পর দেখা গেলো সিলিন্ডার থেকে আর গ্যাস বের হচ্ছে না। ...
রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দিন: বিশ্ব সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে অব্যাহত বর্বর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে নিজ দেশে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাস করতে পারে এবং রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজেদের আবাসভূমিতে ফিরতে পারে- তা নিশ্চিত করতে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি এ আহ্বান ...
সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে ডিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে এক হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৫ কোটি ৬২ লাখ টাকা বেশি। আগের ...
গণহত্যার দায়ে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত: মানবাধিকার কমিশন
নিজস্ব প্রতিবেদক: গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রোববার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। কাজী রিয়াজুল হক বলেন, মিয়ানমার যেটি করছে, সেটি গণহত্যার শামিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যা ঘটেছিল, মিয়ানমারের আরাকানে অনুরূপ ঘটনাই ঘটেছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমরা ...
ঈদের পর চিরচেনা রূপে ঢাকা
নিজস্ব প্রতিবেদক: স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছিল মানুষ। গ্রামমুখী হওয়ায় কয়েকদিন রাজধানী প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ঢাকা শহর অচেনা মনে হয়েছিল কয়েকদিন। গত রবিবার ঈদের ছুটি শেষ হলেও অনেকে বাড়তি ছুটি নেয়ায় গত সপ্তাহজুড়ে রাজধানীর পথঘাট ছিল অনেকটাই ফাঁকা। আর থেকে অফিস আদালত খোলায় আবার পুরোনো চেহারায় ফিরে এসেছে রাজধানী। দীর্ঘ ছুটির পর যানজট এবং কর্মব্যস্ত মানুষের ...
সম্মানসূচক অস্কার পাচ্ছেন চারজন
বিনোদন ডেস্ক: কানাডীয় অভিনেতা ডোনাল্ড সাথারল্যান্ড ও ফরাসি নির্মাতা আনিয়েস ভার্দা এ বছর পেতে যাচ্ছেন সম্মানসূচক অস্কার বা গভর্নরস অ্যাওয়ার্ড। তাঁদের সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন মার্কিন নির্মাতা চার্লস বার্নেট ও চিত্রগ্রাহক ওয়েন রোইজম্যান। ডোনাল্ড সাথারল্যান্ডগত বুধবার একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে। আসছে নভেম্বরের ১১ তারিখ এই চারজনের হাতে একাডেমি নবম গভর্নরস অ্যাওয়ার্ড তুলে দেবে। চলচ্চিত্রে ...
বাংলাদেশের উদারতার প্রশংসায় যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক সংকটে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেছে। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই প্রশংসা করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টারও প্রশংসা করছে। ৮ সেপ্টেম্বর জাতিসংঘ জানায়, মিয়ানমারের রাখাইনে চলমান সহিংস দমন-পীড়নের মুখে গত ২৫ আগস্ট থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর