১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২১

ব্রেকিং নিউজ

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা পৌনে ১১টার ...

দুদকের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: দেশ সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশেষ আমন্ত্রণে কমিশনের সেগুন বাগিচাস্থ প্রধান কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। এ সময় কমিশনের চেয়ারম্যান নন্দিত এই ক্রিকেটারকে ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাকিব আল হাসানকে উদ্দেশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ...

মিয়ানমারের পণ্য বর্জন করতে গণজাগরণ মঞ্চের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ।সোমবার রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বরে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পূর্বসমাবেশে এ আহ্বান মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, রোহিঙ্গাদের রক্তে ভেজা মিয়ানমারের চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না। জনগণ এ চাল বাংলাদেশে ঢুকতে দেবে না। চাল আমদানির সরকারি চুক্তি বাতিল করতে হবে। ব্যবসায়ী ও সাধারণ ...

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকুব।সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ছিলেন হালিমা ইয়াকুব। তিনি মালয় জাতির অন্তর্ভুক্ত। মালয় জাতির দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে বসতে যাচ্ছেন তিনি। সিঙ্গাপুরের নির্বাচন বিভাগ যাচাই-বাছাইয়ের পর  সোমবার প্রেসিডেন্ট পদে মাত্র একজন প্রার্থীকে যোগ্য হিসেবে ঘোষণা করেন। ঘোষণায় তার নাম বলা না হলেও অযোগ্য প্রার্থীদের ...

প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন। বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী কুতুপালং শরণার্থী ক্যাম্পে যাবেন যাবেন এবং সেখানে আশ্রয়প্রার্থীদের অবস্থা সরেজমিন পরিদর্শন এবং ত্রাণ প্রদান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ। প্রতিদিন ২০ হাজার রোহিঙ্গাকে খাওয়ানো হচ্ছে। গত তিন দিন কক্সবাজারের উখিয়ার ...

তাইওয়ানে বিশ্ব আইটি সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২১তম সম্মেলন তাইওয়ানের তাইপে শুরু হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট টাসি ইং-ওয়েন সোমবার তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন শেষ হবে। বাংলাদেশের ৫৩ সদস্যের একটি প্রতিনিধিদল এবারের বিশ্ব আইটি সম্মেলনে অংশ নিয়েছে। এর আগে রবিবার বিকেলে তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী জং-চিন সেন ডব্লিউসিআইটি সম্মেলনে আগত অতিথিদের ‘ওয়েলকাম রিশেপশন’ প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ...

মাগুরায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আজ সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। নিহতরা হচ্ছেন- ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)। নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফারুক রেজা জানান, বেলা ১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি ধানক্ষেতে বৃষ্টির মাঝে ধান লাগানোর কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় প্রচন্ড শব্দে ...

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা: নেই সাকিব-নাসির

স্পোর্টস ডেস্ক: সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। ছুটিতে থাকায় এই দলে নেই সাকিব আল হাসান। এছাড়া বাদ পড়েছেন নাসির হোসেনও। তবে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও শুভাশিস রায় চৌধুরী।সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ...

১৩ সেপ্টেম্বর কক্সবাজার যাবেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ১৩ সেপ্টেম্বর কক্সবাজার যাবেন বাংলাদেশে নিযুক্ত সব দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।পররাষ্ট্র সচিব শহীদুল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা যেতে চান। তাদেরকে ১৩ সেপ্টেম্বর সেখানে নিয়ে যাওয়া হবে। গত ২৫ আগস্ট রাতে রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে আরাকান ...

ডিএসইতে ৫১% কোম্পানির দরপতন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও সামান্য কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ১৫২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ...