নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া ও সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছে দলটি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব দাবিসহ মোট ১৫টি প্রস্তাব দেয় দলটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ...
ব্রেকিং নিউজ
দারুসসালামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম থানার বালুরমাঠ এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরী দারুসসালাম সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ওই কিশোরীর বাবা বলেন, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সোহান পারভেজসহ পাঁচজন তার মেয়েকে বালুর মাঠ সংলগ্ন অ্যাম্বোটারি ফ্যাক্টরির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে বাথরুমে আটকে রেখে সোহান ...
চট্টগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল ...
কাজাখস্তানের জাতীয় জাদুঘর পরিদর্শনে রাষ্ট্রপতি
দৈনিক দেশজনতা ডেস্ক: কাজাখস্তানের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওআইসি সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে জানিয়েছেন, ‘ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনের শেষ দিনে রাষ্ট্রপতি হামিদ পরিবারের সদস্যদের নিয়ে জাদুঘর পরিদর্শন করেন।’রাষ্ট্রপতি স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে জাদুঘরে পৌঁছান। সেখানে তিনি এক ঘন্টা অবস্থান করেন এবং ...
কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট ১০ কি.মি.
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিলেট মহাসড়কের হরিনধরায় বিধ্বস্ত সড়কে কাঠের গুড়িবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস বিকল হয়ে মঙ্গলবার ভোর থেকে ১০ কি.মি. এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে আটকা পড়ে অনেক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। বেলা সোয়া ১১টার দিকে হাইওয়ে পুলিশ সড়ক থেকে বিকল যানবাহনগুলো রেকার দিয়ে সরিয়ে নেয়ায় যানবাহন চলাচল শুরু হয়। ঘটনাস্থলে থাকা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পুরির্দশক (এসআই) ...
আজ লাহোরে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
স্পোর্টস ডেস্ক: ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফলতার মুখ দেখছে। আজ থেকে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ...
মেডিকেল ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত ২০১৭-১৮ সেশনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে গত ২৭ আগস্ট দায়ের করা রিটের শুনানি শেষ আজ এ আদেশ ...
২০১৭-১৮ শিক্ষাবর্ষের জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসা অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় রাজধানীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে একযোগে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ ভূক্ত) ৪৬০টি আসনের বিপরীতে ১৩,০৫৬ ...
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৬ সেপ্টেম্বর
স্পোর্টস ডেস্ক: কদিন থেকেই চলছিল তোড়জোড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের দল চূড়ান্ত হওয়ার পর এবার প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৬ আগস্ট) দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আসছে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বলরুমে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠানটি ...
জাতিসংঘে যাচ্ছে মুক্তামণি ও তোফা-তহুরার সাফল্যের গল্প
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘে যাচ্ছে মুক্তামণি, তোফা-তহুরার সফলতার গল্প। আজ মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ। এই সভায় যোগ দিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মুক্তামণি, তোফা-তহুরার সফলতার গল্প। বই আকারে লিপিবদ্ধ এই সফলতার গল্প সভায় অংশ নিতে আসা অন্য প্রতিনিধিদের হাতে পৌছে দেয়া হবে। ১১ বছর বয়সী মুক্তামণি ডান হাতে রক্তনালীর টিউমারে ভুগছিলেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর