১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩০

ব্রেকিং নিউজ

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন শনিবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বৃহস্পতিবার রাতে  এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে চেয়ারপারসনের ...

রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের সিলিমপুর ও সন্ধ্যায় নাওডুবি থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলো- জেলা সদরের মিজানপুর ইউনিয়নের সিলিমপুর রবের বটতলা গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে গোলাম গাউস (২৭) ও কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের আবদুল মমিন মন্ডলের ছেলে খায়রুল মন্ডল (৩২)। রাজবাড়ী ডিবি পুলিশের ...

পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ৬টি ফেরি বিকল পারাপারে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ছয়টি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপারে অচলাবস্থা তৈরী হয়েছে। উভয়পাড়ে আটকে পড়েছে হাজারো যানবাহন। এরমধ্যে পন্যবোঝাই ট্রাক রয়েছে ৭ শতাধিক। যানবাহনের লাইন পাটুরিয়ঘাটের ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। দূর্ভোগের মধ্যে পড়েছে পারাপারের যাত্রীরা। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আজমল হোসেন জানান, এই নৌরুটে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৬টি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুুটি দেখা ...

দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ বাদ জুমা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ (শুক্রবার) বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী গতকাল এক বৃবিতিতে এ ঘোষণা দিয়েছেন। মিয়ানমারের আরকানে মুসলিম নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফল করার জন্য সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ...

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বিচারাধীন আদালত অবমাননা মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে গ্রেফতার এড়িয়ে জামিন পেতে ...

ঘুষ নেওয়ার সময় বিআরটিএর কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ঘুষের টাকা লেনদেনের সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মচারীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে বিআরটিএর নরসিংদীর কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে ঘুষের ১০ হাজার টাকা জব্দ করা হয়। আটক সুমন কুমার সাহা বিআরটিএর সিল মেকানিক হিসেবে কর্মরত। দুদকের ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ...

ঝিনাইদহে সরকারি চাল পাচারের অভিযোগে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: কোন রকমের কাগজপত্র ছাড়াই ঝিনাইদহ সদর খাদ্য গুদাম থেকে সরকারি সিলযুক্ত ১০ টান (২’শ বস্তা) চাল পাচারের অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব কমকর্তারা। ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মনির আহম্মেদ জানান, ঝিনাইদহ শহরের মেছুয়া বাজারের মধূ এন্টারপ্রাইজ নামক একটি চালের দোকান থেকে পাচার হওয়া ...

ঢাবির ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল। এ বছর ‘গ’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদনকারী ২৯ হাজার ৯৫৪ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ২৪ জন ভর্তিচ্ছু। ‘গ’ ...

বেনাপোল কাস্টমসের ৩ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে দায়িত্বরত ৩ কাস্টমস কর্মকর্তাকে বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবীর   জানান, প্রত্যাহার করা  ৩ কর্মকর্তার মধ্যে রয়েছে রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আজিজুল হক এবং সুলতান মিয়া। তবে রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলামকে কাস্টমস হাউসের পোস্ট অডিট এবং সুলতান ...

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের কাছে বৃহস্পতিবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩৫জন আহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুরের জসিম উদ্দিন (২৫), ময়মনসিংহের আতিকুজ্জামান (২৮) এবং একজন অজ্ঞাত (২৫)। আহতদের নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ জানায়, সেনবাগ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল রূপসী বাংলা পরিবহনের একটি বাস। পথে উপজেলার সেবারহাট বাজারের কাছে ফেনী থেকে ছেড়ে আসা ...