১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ

২০১৮-২০১৯ অর্থবছরে বাজেট হতে পারে সাড়ে ৪ লাখ টাকা :অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর আদায়কারীদের আরও বেশি করবান্ধব হতে হবে। ইতিমধ্যে তারা করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে। ৪০ ...

উত্তরা থেকে সরিষাবাড়ির পৌর মেয়র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: হত্যার আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান। গতকাল সোমবার সকালে উত্তরার ১৩ নাম্বার সেক্টরের নিজ বাড়ির সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তার পারিবার। পরে রাত ৯টার দিকে তার বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬১১, তারিখ ২৫-০৯-২০১৭) করেছেন। স্ট্যাটাসের ...

হ্যারিকেন মারিয়ার আঘাতে ডমিনিকায় ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: হ্যারিকেন মারিয়ার আঘাতে ডমিনিকায় এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট এ দ্বীপরাষ্ট্রটির প্রায় সম্পূর্ণটা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডমিনিকার অন্তত ৮০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭১ হাজার জনসংখ্যার দেশটির অনেকেই এখন তাদের বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। গেল এক সপ্তাহ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য ভবনের সঙ্গে বাজারও ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত ...

দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে জাতীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে ব্যবসার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬। ২০২১ সালের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯-তে তুলে আনার লক্ষ্যে ‘ওয়ান স্টপ সার্ভিস’ বা ‘এক দরজায় সব সেবা’ নিশ্চিত করাসহ সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এই ...

বাংলাদেশ নেপাল পরীক্ষায় আবারও ফেল

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে গেল রাতের ম্যাচটা ছিল অতীতের হিসাব চুকানোর। কিন্তু পারল না বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা। এই হারে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্নটা ফিকে হয়ে গেল লাল-সবুজের পতাকাবাহীদের। মূলত দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের রাইটব্যাক বিশ্বনাথের লাল কার্ডই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ফল। তারপরও দশজনের দল ...

কক্সবাজারে পরিবহনে পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের সারাদেশে ছড়িয়ে পড়া ঠেকাতে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করার জন্য কক্সবাজারের সকল বাস ও পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার গণমাধ্যমকে বলেন, আমরা কক্সবাজারে তাদের আশ্রয় শিবির থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে চাইছি। তিনি আরো বলেন, ওই এলাকায় যে কোনো ধরনের পরিবহনের যাত্রীকে অবশ্যই ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে। নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী চেকপয়েন্ট বসিয়েছে। ...

কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- মনির হোসেন (৪৫), মো. ইলিয়াস হোসেন (৩৫) ও জোসনা বেগম (৩০)। সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেগুনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে করে তাদের আটক করা হয়। মঙ্গলবার ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেন। ...

কুষ্টিয়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ৪ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বর ও কনের বাবার ১৫দিন এবং বরের দুই দুলাভাইকে ৭দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে স্থানীয় মাতব্বরকে এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবাদত হোসেন এ দন্ডাদেশ দেন। আদালতের বিচারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবাদত হোসেন জানান, সোমবার দুপুরে সদর ...

মার্কিন বোমারু বিমান ভূপাতিত করার হুমকি উ.কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে মার্কিন বোমারু বিমান ভূপাতিত করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এ মন্তব্য করেন। এসময় রি ইয়ং হো বলেন, মার্কিন যুদ্ধ বিমান যদি তার দেশের আকাশ সীমার বাইরেও থাকে তাহলেও সেগুলোকে হুমকি হিসাবে বিবেচনা ...

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন নামে আরো একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বলেশ্বরপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে জাহিদ (৩০) ও একই গ্রামের কালু শেখের ছেলে তারিক (৩২)। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল থেকে জাহিদ, তারিক ও শাহিন গ্রামের বিল পাহারা দিচ্ছিলেন। সন্ধ্যায় বলেশ্বরপুর গ্রামে বজ্রবৃষ্টি ...