২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৬

আওয়ামী লীগেও দুর্বৃত্ত আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্বৃত্তদের কোনো দল নেই। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। কিন্তু দুর্বৃত্তদের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করেন।বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।  কাদের বলেন, এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। যার সাথে সাথে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকেও সে ব্যাপারে বলা আছে।

সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে বৌদ্ধদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদেরকে মাইনোরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক আছে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বৈঠকে জানান, এবার বৌদ্ধদের প্রবারণা উৎসবের অর্থের একটি অংশ রোহিঙ্গাদের দেওয়া হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ