আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে শরণার্থী ও অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৯ জনের বেশি। শুক্রবার তুরস্ক উপকূলে এ ঘটনা ঘটে। তুর্কি কোস্টগার্ড জানিয়েছে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে তারা রোমানিয়া বা ইউরোপের অন্যকোনো দেশে যাওয়ার চেষ্টা করছিল। তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদলুর খবরে বলা হয়েছে, একজন গর্ভবতী মহিলাকে ...
ব্রেকিং নিউজ
রোহিঙ্গাদের সহায়তায় শনিবার মাঠে নামছে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী আগামীকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিয়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে ...
শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখায় চাঁদাবাজি:: আটক ১৬
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখায় চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্যাংকটির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রিয়াজুল ইসলাম, দুলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, লিপু আহমেদ, জিয়া উদ্দিন, মহারাজ, তোফাজ্জল হোসেন, শাহীন, মনির, দিপু, আল মাহমুদ, মিলন, জুলহাস, গিয়াস ও সজল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত ...
রোহিঙ্গাদের জন্য ১০০ টন ত্রাণ পাঠাল সৌদি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে ১০০ টন ত্রাণ সাহায্য পাঠিয়েছে সৌদি আরব।বৃহস্পতিবার রাত ২টায় কার্গো বিমানটি ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোহিঙ্গাদের প্রয়োজনে ‘কিং সালমান সেন্টার ফর রিলিফ এন্ড হিউম্যানিটারিয়ান’ (কেএসরিলিফ) ও জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল অরগাইজেশন অব মাইগ্রেশান’ (আইওএম) জরুরি ভিত্তিতে ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এই সাহায্য পাঠানো ...
ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভূক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনজন ও আজ পরীক্ষা চলাকালে দুইজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহজাহান আলী এবং ঢাকা কলেজের তানসেন মিয়া। বাকীদের নাম পাওয়া যায় নি। আটকৃতদের শাহবাগ থানা পুলিশের কাছে ...
সাতক্ষীরায় নারী-শিশুসহ ১৩ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া থেকে নারী ও শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে!শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডুই জেলার মেসেরেনাই থানার মিদ্দাপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৮ দিন আগে তারা সে দেশের সেনা সদস্যদের নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি ...
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে মাধরী (৯) ও মাহাবুব (৬) নামে দুই শিশু মারা গেছে। তারা আপন ভাই-বোন।শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।মাধরী ও মাহাবুব পৌর এলাকার হামিদপুরপাড়ার গোলাম মোস্তফার সন্তান। স্থানীয়রা জানান, মাধবী ও মাহাবুব বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে মাহাবুব পুকুরে পড়ে গেলে মাধবী তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়। পরে তারা ...
সাতক্ষীরায় এক নারী মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ১’শ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ মনিরা খাতুন (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মনিরা খাতুন ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক লাফিয়া খানম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ...
হারিকেন মারিয়ার আঘাতে ডমিনিকায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী হারিকেন মারিয়ার তাণ্ডবে ডমিনিকা প্রজাতন্ত্রে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২০ জন। তবে হারিকেনের ভয়াবহতার তুলনায় হতাহতের সংখ্যা নগণ্য বলে জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট পাঁচ মাত্রার এই হারিকেনটি শুরুতে পুয়ের্তো রিকোয় আঘাত হানে। এরপর এটি ৪ মাত্রায় নেমে এসে ডমিনিকা উপকূলে আছড়ে পড়ে। হারিকেন মারিয়ার আঘাতে ...
শ্যামপুরে একই পরিবারের পাঁচজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তিন সন্তান এ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া এ তথ্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর