নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ মাস বিদেশ থেকে আমদানি করা চাল সংরক্ষণ বা পরিবহনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে। তবে দেশে উত্পাদিত চাল সংরক্ষণ বা পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে। গতকাল বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, চাল সংকট এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সেদিক বিবেচনা ...
ব্রেকিং নিউজ
আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাস। আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন এ বিষয়ে শুনানি ...
দুই দলের সঙ্গে ইসির সংলাপ আজ
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দুই দলের সঙ্গে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসবে। এদিন বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকাল তিনটায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।রাজধানীর আগারগাঁওয়ে ইসি সভাকক্ষে এ সংলাপ হবে। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে সংলাপের আয়োজন করে ...
ফেনীতে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে তিন হাজার মামলা
নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের ৬ কোটি ৫ লাখ ১১ হাজার টাকার সার্টিফিকেট মামলা ২ হাজার ৯শ ৫৮টি। সবচেয়ে বেশি সার্টিফিকেট মামলা ২ হাজার ৪শ ১১টি বাংলাদেশ কৃষি ব্যাংকে। উপজেলার মধ্যে ছাগলনাইয়া উপজেলায় রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের চারটি ব্যাংকে সার্টিফিকেট মামলা হয়েছে ৮শ ৬৫টি। সোনালী ব্যাংক ফেনী প্রিন্সিপাল অফিস সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকে ১৯ লাখ ৩০ হাজার টাকার ...
পদ্মা অয়েলের এমডিকে গ্রেফতার করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় তাকে গ্রফতার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, ...
চবিতে সাংবাদিককে কুপিয়ে আহত করে ছাত্রলীগ কর্মী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থসূচকের প্রতিনিধি কিংশুক পার্থ বণিক বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করে। অন্যদিকে এ ঘটনায় যাতে কোন ধরনে মামলা দায়ের না করে সেজন্য বিভিন্ন টেলিফোন থেকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা যায়। মামলার ...
প্রথম বিশ্বযুদ্ধের ডুবোজাহাজে মিলল অক্ষত ২৩টি দেহ
আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বিশ্বযুদ্ধের প্রায় একশ বছর পেরিয়ে গেছে। যুদ্ধ চলাকালে উত্তর সাগর আর ইংলিশ চ্যানেল পাহারা দিত জার্মান ডুবোজাহাজের ঝাঁক। ওই ধরনের ডুবোজাহাজকে চলতি কথায় জার্মানরা বলত ‘ইউ বোট’। যুদ্ধের সময়ে হারিয়ে যাওয়া সেই রকমই একটি ‘ইউবি টু টাইপ’ জার্মান ডুবোজাহাজের সন্ধান মিলল বেলজিয়াম উপকূলে উত্তর সাগরের তলদেশে। অবিশ্বাস্য কথা, ওই ডুবোজাহাজে ২৩ জনের দেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ...
দ.আফ্রিকায় প্রথম পরীক্ষায় নামছে বাংলাদেশ আজ
স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রথম পরীক্ষায় নামছে বাংলাদেশ। বেনোনির শাহারা গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুশফিকুর রহীমদের মিশন। ২৮ সেপ্টেম্বর শুরু প্রথম টেস্টের কম্বিনেশন কি হবে, সব ঠিক হবে এই ম্যাচ দিয়েই। সাকিব আল হাসান নেই। তার জায়গায় পাঁচ নম্বরে কে ব্যাট করবে। সাকিবের ...
বান্দরবানে ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলায় ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ায় নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। উপজেলার চাকঢালার আমতলি এলাকায় বৃহস্পতিবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যাংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। পথিমধ্যে আমতলি এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ...
জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে আজ
ধর্ম ডেস্ক : হিজরি ১৪৩৯ সালের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন । বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর