৬ই এপ্রিল, ২০২৬ ইং | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:০১

ভোমরা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ফলে ছয় দিন এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে যথারীতি আবারও আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ছয় দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের অর্থ সম্পাদক এস এম মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ঘোজাডাঙ্গা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ