১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

১৫ মে গাজীপুর সিটি নির্বাচন সম্ভব নয় : সিইসি

নিজস্ব প্রতিবেদক: আদালত স্থগিতাদেশ তুলে নিলেও ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বুধবার গাজীপুরে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি। মতবিনিময় সভায় গাজীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন, সার্ভার স্টেশন, স্মার্ট কার্ড, নির্বাচন অফিসের প্রশাসনিক ...

সঙ্গীতের জন্মভূমি সম্ভবত সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আসলে গানের জন্ম কবে, এই প্রশ্নের জবাব দেওয়া কিংবা পাওয়া কঠিন। তবে সিরিয়ায় যেসব উপকরণের সন্ধান মিলেছে, তা থেকে প্রত্মতাত্ত্বিকরা বলেছেন, সঙ্গীতের জন্মভূমি সম্ভবত সিরিয়া। বর্তমানে যুদ্ধবিধবস্ত দেশটি থেকে সন্ধান মিলেছে সঙ্গীত সম্পর্কিত অসংখ্য নিদর্শন যেগুলো হাজার হাজার বছর আগের। সেদেশে বহু ধর্মীয় ও জাতিগত গোষ্টি বসবাস করে। ফলে সঙ্গীতও অসংখ্য ধারায় বিভক্ত। ১৯৫০ এর দশকে সিরিয়ায় সঙ্গীত ...

বেসরকারি ব্যাংকের মোট ঋণের ৬৫ শতাংশই বড় ঋণ : বিআইবিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে বড় ঋণের দিকে বেশি ঝুঁকছে ব্যাংকগুলো। সর্বশেষ হিসাবে, মোট ঋণের প্রায় সাড়ে ৫৭ শতাংশ বড় ঋণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৪০ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ৬৫ শতাংশ, বিশেষায়িত ব্যাংকের ৪৭ শতাংশ এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকের ৭৩ শতাংশ বড় ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। ২০১৬ সালে ...

দেশীয় ক্লাবগুলোকে নিয়ে টি২০ টুর্নামেন্ট করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে একাদশে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়ে সমালোচনার মুখে পড়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। পাঁচ বিদেশি খেলানোর সুযোগ দেয়ার স্বপক্ষে যুক্তি হিসেবে বিপিএল কর্তারা বলেছিলেন, টি-টোয়েন্টিতে ভালো করার মতো পর্যাপ্ত মানসম্পন্ন ক্রিকেটার দেশে নেই। তখনই টি-টোয়েন্টি ফরম্যাটে দেশীয় ক্রিকেটারদের সক্ষমতা বাড়াতে বিপিএলের বাইরে চলতি বছর আলাদা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিল বিসিবি। ক্রিকেট ...

পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এবং সজীব ওয়াজেদ জয়ের বাবা ড. এম এ ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন, মহাজোটের শরীক দলসমুহ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, ফাতেহা পাঠ ও জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ ...

রাজীবের হাত বিচ্ছিন্ন তদন্ত প্রতিবেদন ১০ জুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে বেপরোয়া দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৯মে) মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ দিন ধার্য করেন। এর ...

কারিগরি বোর্ডে ভর্তির আবেদন শুরু ৯ মে

নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। আগামী ৯ থেকে ৩০ মে এ কার্যক্রম পরিচালিত হবে। ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নীতিমালায় গত বছরের মতই অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত ...

ঈদে সাশ্রয়ী মূল্যের প্যাকেজ ঘোষণা রিজেন্ট এয়ারওয়েজের

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে দেশ-বিদেশের ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। কক্সবাজার, ব্যাংকক, সিঙ্গাপুর, নেপাল ও কলকাতায় জন্য এই প্যাকেজ দেয়া হচ্ছে। প্যাকেজে থাকছে সকল ট্যাক্সসহ রিটার্ন এয়ার টিকিট, ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দরে আনা-নেয়াসহ সব সুবিধা। এছাড়া ঈদ প্যাকেজে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে বিশেষ সুবিধা দেয়া হবে। মঙ্গলবার বিমানসংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনদিন দুইরাত কক্সবাজার ১৬ হাজার ...

বিদ্যুতের দাম বাড়বে, আগেই সাবধান করছি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বাড়লে বলে আগে থেকেই সাবধান করে দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার দিবাগত রাতে হোটেল রেডিশনে বেসরকারি একটি টিভি চ্যানেল এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এর যৌথ আয়জনে অনুষ্ঠিত ‘কেমন বাজেট চাই, ২০১৮-১৯’ অনুষ্ঠানে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। ভেবেছিলাম আগামী বাজেটের সময় এই কমিশন করব। ...

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, আটক ২৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জনকে আটক করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে তিন সেমিস্টার অ্যাকাডেমিক পদ্ধতি বাতিল করে দুই সেমিস্টার পদ্ধতি চালুসহ ১৩ দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও ...