স্পোর্টস ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডায় ক্রিকেটকে জনপ্রিয় করতে কাজ করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। কানাডায় ক্রিকেটার তৈরির লক্ষ্যে টরোন্টোতে ক্লাব খুলছেন পাকিস্তানের এ সাবেক অধিনায়ক। আগামী ১৯ মে থেকে শুরু হতে যাওয়া স্থানীয় টরোন্টো ও জেলা লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে আফ্রিদির এই ক্লাব। পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদি বলেন, কানাডায় সর্বশেষ সফরে সেখানকার মেয়র জন টরি এবং ক্যাথলিন ওয়েনের ...
box
বোকো হারামের কবল থেকে ১ হাজার জিম্মিকে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কবল থেকে সহস্রাধিক বন্দীকে উদ্ধারের খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, এসব জিম্মিকে বর্নো রাজ্যের চারটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টেক্সাস চুকু সোমবার এক ঘোষণায় জানান, নাইজেরিয়া, ক্যামেরুন, চাদ, নাইজার এবং বেনিনের বহুজাতিক যৌথ টাস্ক ফোর্স বন্দীদের উদ্ধারে সহায়তা ...
ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিশোরীর মায়ের
মাদারীপুর প্রতিনিধি: ‘আমার মেয়েকে যে ক্ষতি করেছে আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ ঘটনার জন্য ধর্ষণকারী যাতে পার না পেয়ে যায় সে জন্য সবার সহযোগিতা চাই।’ মাদারীপুর শহরে ধর্ষণের শিকার এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর (১৩) মা এ দাবি করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রুহিন চৌধুরীর (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর ...
শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে জীবন রক্ষা ছাত্রলীগ কর্মীর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক আবাসিক হল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে কোনো রকমে জীবন রক্ষা করেছেন ছাত্রলীগের এক কর্মী। প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়ায় প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রলীগকর্মী রেজাউর রহমান লিমন (৩২)। তিনি বাকৃবিতে এমবিএ-তে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল ...
আমি নিজেই বিমানের সেবায় সন্তুষ্ট না: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেছেন, আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট নই। অন্যের কথা কী বলবো। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। শাহজাহান কামাল বলেন, আমাকে দুইজন মন্ত্রী বলেছেন লাগেজ যদি দ্রুত দিতে পারেন তাহলে সবাই আপনার কথা ...
বাংলাদেশি তরুণীকে ভারতে পাচার: ৪ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি তরুণীকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির দায়ে দুই নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। দণ্ডিত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর বাদামতলা গ্রামের রহিমা খাতুন, মাসুরা খাতুন, আবদুর রশীদ ও আবদুল জলিল । আসামিদের একজন আশরাফুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। ...
ট্রেনে পাথর ছোড়ার প্রতিবাদে মানববন্ধনে রেলওয়ে কর্মকর্তারা
চট্টগ্রাম প্রতিনিধি : দফায় দফায় চলন্ত ট্রেনে পাথর ছোড়া, রেল কর্মচারীদের উপর দুস্কৃতিকারিদের হামলাসহ নানাবিধ বিষয়ে এবার মাঠে নেমেছেন রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের ৭৭টি রেলওয়ে স্টেশনে করেছে মানববন্ধন ও প্রতিবাদ সভাও। একই সাথে রেলওয়ে শ্রমিক সংগঠনও এর প্রতিবাদ করছেন নানাভাবে। ট্রেনের পাথর নিক্ষেপের ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তিার দাবি করেন ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের মানববন্ধন ...
২০১৭ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৫ জন শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৫ জন কৃতী শিক্ষার্থী (পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৩ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২ জন) স্ব স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসাবে ২০১৭ সালের জন্য ইউজিসি’র উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে আজ মঙ্গলবার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ...
লিবিয়ায় সংঘর্ষে নিহত ৫ সেনা
অনলাইন ডেস্ক: লিবিয়ার পূর্বঞ্চলীয় নগরী দারনায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাঁচ সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক সূত্রে এ কথা বলা হয়েছে। ওই সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, ‘সৈন্যরা আল-ফাতায়েহ্ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে পথে পেতে রাখা মাইনের কারণে তারা ফিরে আসে।’ সূত্রটি আরও জানায়, ‘সোমবার এই সংঘর্ষে কতজন জঙ্গি হতাহত হয়েছে তা জানা না গেলেও আমাদের ...
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজ মঙ্গলবার সকালে রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আগামীকাল থেকে খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে কুমিল্লা, নোয়াখালী, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেই সাথে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর