স্পোর্টস ডেস্ক: হ্যাটট্রিক শিরোপা জেতা হয়েছিল গত বছরই। এবার ফরাসি কাপ জিতে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই। এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালেও ফরাসি কাপ জিতেছিল পিএসজি। শিরোপা জিততে বেগ পেতে হয়নি পিএসজিকে। তৃতীয় সারির দল লেগ হারবিয়েরসকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একটি করে গোল করেন জিওভানি সেলসো ও এডিসন ...
box
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে রাজধানী দামেস্কের দক্ষিণে কিশওয়া অঞ্চলে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মঙ্গলবার এ খবর জানায়। সানা জানায়, মঙ্গলবারের এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দেশটিতে একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, এ হামলায় সরকারসমর্থক একটি বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে ওই এলাকায় ব্যাপক গোলযোগের শব্দ শোনা ...
বিএনপির জরুরি সংবাদ সম্মেলন কাল
নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩ টায় এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে দেশের আর্থিক খাতে লুটপাট এবং শোচনীয় অবস্থা প্রসঙ্গে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নয়া গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল ...
ঢাকায় বিশুদ্ধ পানির সংকট তীব্র
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পানির সংকট নেই বলে ঢাকা ওয়াসা দাবি করলেও অনেক এলাকার গ্রাহক পর্যাপ্ত পানি পাচ্ছেন না। বেশ কিছু এলাকায় পানিতে ময়লা ও দুর্গন্ধজনিত সংকট চলছে। এসব এলাকার গ্রাহকেরা বাড়ির পানির বিল পরিশোধ করার পরও ওয়াসার পাম্পস্টেশন থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়েই ঢাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। ওয়াসার দায়িত্বশীল সূত্রে এবং নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ...
মালয়েশিয়ায় ভোট গ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। এই নির্বাচনে গুরু-শিষ্যের লড়াই হবে। মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট এবং প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটের মধ্যে লড়াই হবে। মাহাথির মোহাম্মদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরই প্রধানমন্ত্রী হন নাজিব। তাকে রাজনীতিতে প্রতিষ্ঠার পেছনে মাহাথিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি নিরপেক্ষ জরিপে নাজিব রাজাক জয় পাবেন বলে বলা হচ্ছে। খবর রয়টার্সের। আজ সকাল ৮ ...
পরমাণু চুক্তি বাতিল: ট্রাম্পের ঘোষণায় সৌদির সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে তার প্রতি সমর্থন ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাকে সৌদি আরব স্বাগত জানাচ্ছে এবং তার প্রতি সমর্থন ঘোষণা করছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ...
দূষিত পানি বোতলে বিক্রি, ১০ জনকে দণ্ড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকার দুটি অবৈধ পানির কারখানা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। মঙ্গলবার বিএসটিআই ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে কারখানগুলো সিলগালা করে দেয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ টাকা জরিামানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালত। পাশাপাশি ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় শত শত পানির জার ধ্বংস করা হয়। ...
ভারতে ৪৯০ কোটি ডলার পাচারের অভিযোগে তদন্তের মুখে নওয়াজ
পানামা পেপারস কেলেঙ্কারির পর আবারও নতুন দূর্নীতির মামলায় জড়াচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার দেশটির দুর্নীতিবিরোধী সর্বোচ্চ সংস্থা শরিফ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ভারতে ৪৯০ কোটি ডলার পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পাকিস্তানের দ্য ন্যাশনাল অ্যাকউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তদন্তের বিষয়ে জানিয়েছে। তারা জানাচ্ছে, ভারতে ৪৯০ কোটি ডলার পাচারের অভিযোগে সম্প্রতি দেশটির ...
অবৈধভাবে পাহাড়কাটায় ব্যবসায়ীকে ৯ লাখ টাকা জরিমানা
সিলেট প্রতিনিধি: অবৈধভাবে পাহাড়কাটার অপরাধে চা বাগানের মালিক বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সিলেটে বিমানবন্দর সড়কসংলগ্ন মালনিছড়া চা বাগানে অবৈধভাবে পাহাড়কাটার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মঙ্গলবার পরিবেশ অধিদফতর এ জরিমানা করে। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, মালনিছড়া চা বাগানে টিলা কাটার প্রমাণ পাওয়ায় ...
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষককে বরখাস্ত
খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সভায় তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তপূর্বক দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে হাবিবনগর মাদ্রাসার কম্পিউটার শিক্ষক আজিজুর রহমান ও জনৈকা শিক্ষিকার ভাড়া বাসায় যায়। কলাপসিবল গেটে তালা দেয়ায় ওই শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়ে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর