১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৪

box

‘যে খাবার নিজে খাবেন না,সে খাবার বিক্রি করবেন না’

নিজস্ব প্রতিবেদক :  ‘আপনারা নিজেদের বিবেবকে সচেতন করেন। যে খাবার নিজে খাবেন না, নিজের পরিবারের সামনে পরিবেশন করতে পারবেন না, সে খাবার ক্রেতার কাছে বিক্রি করবেন না’-ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রমজান মাসের নিরাপদ খাদ্যের আলোকে ইফতার’-শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, প্রথমে আমরা সচেতন করব, কিন্তু পরবর্তী ধাপে যদি ...

১২০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক: ১২০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার মেসার্স মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর করা মামলায় প্রতিষ্ঠানটির দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মামলা নম্বর-১২/১৭০। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আবিদুল ইসলাম ও পরিচালক খন্দকার সুরাত আলী। ...

মালয়েশিয়ায় নতুন ভোরের ঘোষণা আনোয়ার ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় রাজ ক্ষমায় কারাগার থেকে মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে নতুন ভোরের ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহের জাতীয় নির্বাচনে ছয় দশক দেশ শাসন করা বারিসান ন্যাশনাল দলের ভরাডুবির পর দেশটির শাসন ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। এরই প্রেক্ষাপটে সত্তর বছর বয়সী আনোয়ার বুধবার (১৬ মে) কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে সার্বিক সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। দৈনিক ...

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্ব একাদশের হয়ে ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে খেলার কথা থাকলেও ওই ম্যাচে খেলবেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। হ্যারিকেনে বিধ্বস্ত পাঁচটি স্টেডিয়ামের পুনর্গঠনের জন্য আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। সেখানে বাংলাদেশ থেকে তামিম ইকবালের সঙ্গে ...

খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্র স্থগিত ছাড়া বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলেও দাবি নির্বাচন কমিশনের। যদিও এ নির্বাচনের ১০০টি কেন্দ্রে পুনর্ভোট চেয়েছেন বিএনপির প্রার্থী। ...

রমজানে বিএনপির তিন ইফতার কর্মসূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে ইফতার কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের পক্ষ থেকে তিনটি ইফতার কর্মসূচি চূড়ান্ত হয়েছে।এর মধ্যে দুটি রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবারও এতিম আলেমদের সঙ্গে রোজার প্রথম দিন এবং ১৯ মে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।এ দুটি ...

কোটা আন্দোলনকারী নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠনের কেন্দ্রীয় দুই নেতাকে ছাত্রলীগ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ মে) দুপুরে বৃষ্টির বাধা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থী। পরে প্রশাসনিক ভবন, কলা ও মানবিকী অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের প্রাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। হুমকির শিকার নুরুল ...

নেপালে কার্গোবিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

অনলাইন ডেস্ক: নেপালে খারাপ আবহাওয়ার কারণে বুধবার একটি কার্গোবিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। দেশটিতে সবশেষ বিমান দুর্ঘটনা ঘটনা এটি। খবর জিও টিভির। নেপালি কোম্পানি মাকালু এয়ার ফ্লাইটের ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত হুমলা জেলায় একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। ১২ হাজার ৮শ ফুট উচ্চতায় একটি পাহাড়জুড়ে ওই বিমানের ...

প্রত্যাশা অনুযায়ী সেবা প্রাপ্তী নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সেবা প্রাপ্তী নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, আমাদের দেশের জনগণ পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছে এবং এই লক্ষে আমরা একটি চৌকষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ সার্ভিসন গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’ শেখ হাসিনা আজ সকালে রাজশাহীর সারদায় ৩৫ তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান ...

মাদারীপুরে ৫০ গ্রামে কাল থেকে রোজা

মাদারীপুর প্রতিনিধি: আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে হযরত সুরেশ্বরী (রা.)-এর ভক্ত ও অনুসারী মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন। সুরেশ্বর দরবার শরিফের পীর খাজা শাহ সুফি সৈয়দ নূরে আক্তার হোসাইন গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির হিসাব ও সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ...