নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হতদরিদ্র প্রান্তিক কৃষকের ১৫ একর বোরো ধান ইটভাটার ধোঁয়ায় পুড়ে গেছে। ধানের পাশাপাশি সকল ফলদ ও বাঁশঝাড়ও পুড়ে গেছে। ফসল, ফল আর বাঁশঝাড় পুড়ে যাওয়ায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। পাইকপাড়া গ্রামের স্থানীয় স্কুল শিক্ষক যুগোল কিশোর মাহাতোসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, এক বছর আগে পাইকপাড়া এলাকায় মামা-ভাগ্নে নামে একটি ইটভাটা ...
box
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১১ কি.মি. জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক: যানবাহনের চাপ ও মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। টানা দুই দিনের যানজট মঙ্গলবার রাতে কিছুটা কমলেও বুধবার সকাল থেকে আবার বাড়তে থাকে। স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে গজারিয়ার বাউশিয়া ও কুমিল্লার দাউদকান্দি পৃথক সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এতে করে ...
গার্মেন্টস শ্রমিকদের কঠোর আন্দোলনের হুমকি
নিজস্ব প্রতিবেদক: বছরে ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধিসহ পাঁচটি গ্রেড নির্ধারণ এবং অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের ছয়টি সংগঠন এ হুমকি দেয়। সংগঠনগুলো হচ্ছে- ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ, ...
ব্যাংকে হু-হু করে বেড়ে চলেছে সুদের হার
নিজস্ব প্রতিবেদক: নগদ অর্থের টান চলছে ব্যাংকে। ফলে ব্যবসায়ীদের ঋণ দেয়া সম্ভব হচ্ছে না। ধারাবাহিকভাবে বেড়ে চলছে সুদের হার। কিছুতেই এর লাগাম টানা যাচ্ছে না। ভোক্তা ও গৃহঋণের সুদও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে চলছে ব্যাংকের তারল্য সংকট। ঋণের চাহিদাও বেড়েছে। এছাড়া খেলাপি বেড়ে যাওয়ায় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হচ্ছে। সব মিলিয়ে নগদ অর্থের সংকটে রয়েছে ব্যাংকগুলো। সুদের হার কমাতে ...
শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ : অবিলম্বে মুক্তি দাবি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ কারাগারে বন্দী আছেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ হলেও জেল কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা না নেয়ায় আমি দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ...
রাতে পাঞ্জাবের মুখোমুখি হবে মোস্তাফিজের মুম্বাই
স্পোর্টস ডেস্ক: আইপিএলের একাদশ আসর ক্ষণে ক্ষণে রঙ পাল্টিয়েছে। শীর্ষ স্থান নিয়ে কয়েকটি দলের মধ্যে লড়াই হয়েছে বেশ। প্রথম দুই দল হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস উঠে গেছে প্লে অফে। বাকি দুইটি স্থানের জন্য জমে উঠেছে পাঁচ দলের লড়াই। তেমনই এক ম্যাচে বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেনে পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত সাড়ে ...
যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হুসাম জমলতকে ফিলিস্তিনে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ঠিক কতদিনের জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ খবর দিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকিকে উদ্ধৃত ...
সুন্দরবনে বেড়েছে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে ফের অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়েছে। সুন্দবনের সাতক্ষীরা রেঞ্জে দুইদিনের ব্যবধানে ১৩ জেলে অপহৃত হয়েছে। অপরদিকে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে আগের অপহৃত হওয়া দুইজন। এরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের অছির উদ্দীন গাজীর ছেলে রবিউল ইসলাম ও দক্ষিণ কদমতলা গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আব্দুল্লাহ। সর্বশেষ গত সোমবার সুন্দবনের চালতেবাড়িয়া খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহিনীর ...
এ বছর হচ্ছে না বিপিএল
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষদিকেই হওয়ার কথা জাতীয় নির্বাচন। নির্বাচনের এই ব্যস্ত সময়ে সম্ভবত আয়োজন করা সম্ভব হবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা বিপিএল। তবে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, নির্বাচনের কারণে এবারের আসর পিছিয়ে যেতে পারে। জাতীয় নির্বাচনের সময়টা প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই সময় নিরাপত্তা ...
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এটি হবে ক্যারিবীয়তে টাইগারদের চতুর্থ সফর। মার্চ-এপ্রিলে সিরিজটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ ও উইন্ডিজের বিশ্বকাপ বাছাইপর্বের কারণে দুই বোর্ডের মতের মিলে সেটি পরিবর্তন করে আনা হয় জুনে। মঙ্গলবার সেই ক্যারিবীয় সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ৪৮ দিনের ক্যারিবীয় মিশনে আগামী ২০ জুন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর