১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

box

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল বেলা ২টায় শুরু হয়েছে এই কার্যক্রম। আবেদন গ্রহণ চলবে ২৪ মে পর্যন্ত। সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করতে হবে। গতকাল দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে এক অনুুষ্ঠান শেষে বেলা ২টায় উন্মুক্ত করা হয় অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া। বিগত বছরের মতো এবারো অনলাইনের (www.xiclassadmission.gov.bd) ...

রাতে মাঠে নামবে গেইলের পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক:       ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোমবারের খেলায় মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় পেতে হবে বেঙালুরুকে। অন্যদিকে টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকলেও ম্যাচ জিতে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে চাইবে পাঞ্জাব। ইন্দোরে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ১১ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ...

রাবিতে বাস বন্ধ করে বিক্ষোভে কোটা আন্দোলনকারীরা

রাজশাহী প্রতিনিধি: সরকারি চাকরির কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকাল আটটার দিকে তারা ক্যাম্পাস থেকে কোনো বাস বের হতে দেননি। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম ...

মার্কিন দূতাবাস আজ খুলছে: গাজা সীমান্তে বিক্ষোভের প্রস্তুতি ফিলিস্তিনিদের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ১৪ মে এক ভিডিও বার্তার মাধ্যমে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন। শুরুতে এ উপলক্ষে তাঁর ইসরায়েল সফর করার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা জার্ড কুশনার অনুষ্ঠানে ট্রাম্পের প্রতিনিধিত্ব করতে এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। দিনটিকে সামনে রেখে গাজা উপত্যকার সীমান্তে সেনা সংখ্যা দ্বিগুণ করেছে ইসরায়েল। সঠিক ...

প্রাথমিক শিক্ষক নিয়োগ: শেষ ধাপের পরীক্ষা ২৬ মে

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চলমান নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা ২৬ মে অনুষ্ঠিত হবে। ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ লিখিত পরীক্ষার ফলও ৩ ধাপে প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র নিশ্চিত করেছে। ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক মো: রমজান আলী গতকাল বিকেলে গণমাধ্যমকে বলেন, শেষ ধাপে তিন পার্বত্য জেলা বাদে অবশিষ্ট ২৯ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত ...

বঙ্গবন্ধু সেতুতে হঠাৎ ট্রাক প্রতি ৩শ’ টাকা টোল বৃদ্ধি

টাঙ্গাইল প্রতিনিধি: হঠাৎ করেই বঙ্গবন্ধু সেতুতে ট্রাক প্রতি টোল আদায় বৃদ্ধি করা হয়েছে। যেখানে দুইদিন আগেও ট্রাক প্রতি টোল আদায় হতো ১১শ’ টাকা। রোববার থেকে ট্রাক প্রতি ১৪শ’ টাকা আদায় করছে সেতুতে টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) কর্তৃপক্ষ। অঘোষিত এই বাড়তি টোল আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। চালকদের অভিযোগ, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার ...

রমজানে সেহরি পৌঁছে দেবে ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। আর এমন সময় নতুন এক চমক নিয়ে এলো সংযুক্ত আরব-আমিরাতের শহর দুবাই। রমজানে রোজাদারদের ঘরে ঘরে সেহরি পৌঁছে দেবে ড্রোন। এ ব্যাপারে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দুবাইয়ের এক বেসরকারি কোম্পানি শহুরে নাগরিকদের ভোররাতে ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে। ৮ ব্যাটারিচালিত এ ড্রোনটি ...

ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ দিনের মধ্যে ফেনী ওভারপাস নির্মাণ কাজ শেষ করার আশ্বাসে ঢাকা-চট্টগ্রাম রুটে সোমবারের বাস ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিকরা। ওই ওভারপাস নির্মাণ কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের, এলোমেলো হচ্ছে বাসের সূচি। এই প্রেক্ষাপটে যানজট নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছিলেন পরিবহন মালিকশ্রমিকরা।রোববার সকালে তারা এই ঘোষণা ...

প্রজ্ঞাপনের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সকাল ১০টা থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জানান, আজ সোমবার সকাল ১০টা থেকে সব পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে বলে। এ সময় ...

ভারতে বৃষ্টি-বজ্রপাত: নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: রোববার বৃষ্টি এবং বজ্রপাতে ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। অপরদিকে অন্ধ্রপ্রদেশে নয়জন, তেলেঙ্গানায় তিনজন, পশ্চিমবঙ্গে ১২ জন এবং দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য সচিব (তথ্য) ...