১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত যানবাহন ও এলোমেলো যান চলাচলের কারণে গতকাল রোববার রাত সাড়ে আটটা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র জটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে বেকিনগর পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের কয়েকজন যাত্রী জানান, রাত সাড়ে ...

খুলনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এর আগে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন ...

২৭ মাসেও ক্ষতিপূরণ পাননি শিশু জিহাদের বাবা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় হাত হারিয়ে পরে প্রাণ খোয়ানো রাজীব হোসেনের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ কবে বাস্তবায়ন হবে, সেটি এখন দেখার অপেক্ষা। তবে উচ্চ আদালত থেকে ক্ষতিপূরণ দেয়ার আদেশ এসেছে, এমন বেশ কিছু ঘটনায় ভুক্তভোগীরা দীর্ঘদিনেও সে টাকা পাননি। এর মধ্যে তুমুল আলেচিত শিশু জিহাদের ঘটনাটিও রয়েছে। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে কয়েকশ ফুট গভীর নলকূপের পাইপে ...

ইরান পারমাণবিক চুক্তিতে থাকবে: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর তারই জের ধরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পারমাণবিক চুক্তির স্বার্থ সুরক্ষিত হলে তেহরান চুক্তিতে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র নিজেকে চুক্তি থেকে প্রত্যাহার করে নৈতিকতা লঙ্ঘন করেছে। রবিবার শ্রীলঙ্কারর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেছেন। এ সময় রুহানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাহার নৈতিকতার লঙ্ঘন, রাজনীতি ...

বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

খুলনা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি সোমবার দিনভর বন্ধ রাখা হয়েছে।  তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য ...

বদলে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

নিজস্ব প্রতিবেদক: বদলে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম। এই মন্ত্রণালয়ের নতুন নাম ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে মিলিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নামের ...

সালাহর কাছে হেরে গেল রোনালদো!

স্পোর্টস ডেস্ক: চোখ জুড়ানো এক মৌসুম রেকর্ডের মাধ্যমেই শেষ করলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। যার কাছে হার মানতে হলো অ্যালান শিয়েরার, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুইস সুয়ারেজকে। চলতি মৌসুমে গতকাল ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে নিজের ৩২তম গোল করলেন সালাহ। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে করা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড এতদিন ...

নাঙ্গলকোটে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় ডাকাতের গুলিতে দেলোয়ার হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত দেলোয়ার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার আহমেদপুর গ্রামে। তার বাবার নাম সেলিম উদ্দিন। আজ সোমবার ভোর রাতে উপজেলার গুমকোট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোর রাতে নাঙ্গলকোটের গুমকোট গ্রামে প্রফুল্ল চন্দ্র দেবনাথের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ ...

হারতেই হলো বার্সাকে!

স্পোর্টস ডেস্ক: ১৯৬৪ সাল। ইতিহাসে ওই একবারই বার্সেলোনা হেরেছিল লেভান্তের কাছে। সেবার ৫-১ গোলের ব্যবধানে হারতে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। এরপর ২০১৮ সাল। রোববার রাত, প্রায় অর্ধশত বছর পরের ঘটনা। এই দিন লা লিগায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ফের। লেভান্তের কাছে দ্বিতীয়বারের মতো হেরেছে বার্সেলোনা। তবে এই ম্যাচে কুতিনহোর কল্যাণে লেভান্তের মাঠে ব্যবধানটা হয়েছে ৫-৪ গোলের। লা লিগায় চলতি মৌসুমে বার্সেলোনাকে মনে ...

বিয়ের আগে সৌদি যুবরাজের সঙ্গে প্রেম ছিল ট্রাম্প পুত্রবধুর!

অনলাইন ডেস্ক: আমেরিকা যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে বিয়ের আগে এক সৌদি যুবরাজের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন ভেনেসা ট্রাম্প। এমনকি তাঁরা বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সব বদলে যায়। সৌদি যুবরাজকে বাধ্য হয়েই ফিরে যেতে হয় নিজ দেশে। ফলে আর সফল পরিণয়ে পৌঁছানো সম্ভব হয়নি এই জুটির। সৌদি ...