১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

box

শর্তসাপেক্ষে কক্সবাজারে ১৭০০ গাছ কাটার অনুমতি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে তেল শোধনাগার প্রকল্পের জন্য  শর্তসাপেক্ষে ১ হাজার ৭০১টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ডিপোতে আমদানি করা জ্বালানি তেল পরিশোধনের জন্য মহেশখালীতে সরবরাহ ...

মাদারীপুরে ব্যবসায়ী হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

মাদারীপুর প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলায় আপন মামা ও সৎভাইসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাদারীপুরের আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে জেলার শিবচর উপজেলার বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে কুপিয়ে ...

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের ৫ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের পাঁচ সদস্য কারাগারে গেছেন। পরিবারের সদস্যরা হলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার তার ছেলে অভিক এস্কান্দার, নাতনি রাইদা ইসলাম, ভাগনি শাহীনা খান জামান, গাড়িচালক নুরুল ইসলাম ও মামুন নামে আরও একজন। সোমবার বিকালে পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করার জন্য তারা নামের তালিকা পাঠান কারা কর্তৃপক্ষের কাছে। পরে তাদের ...

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষে প্রার্থীসহ নিহত ৭

অনলাইন ডেস্ক: অশান্তির মধ্য দিয়েই শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আজ সোমবার সকালে ভোট শুরুর পর পরই প্রাণ গেল প্রার্থীসহ ছয়জনের। আর এর আগের দিন রাতে ভোটকে কেন্দ্র করে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন আরো দুজন। সূত্র জানায়, আজ সকালে রাজ্যের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে এসব খুনের ঘটনা ঘটে। এদের মধ্যে শাসক দল তৃণমূল, সিপিএম ...

পা ছাড়াই এভারেস্ট জয়!

অনলাইন ডেস্ক: চল্লিশ বছর আগে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত হয়ে দুটো পা-ই হারাতে হয়েছিলো শিয়া বোউকে। কিন্তু তার পরও স্বপ্ন পূরণে পেছপা হননি তিনি। সোমবার সকালে ৬৯ বছরের এই চীনা ২৯,০২৯ ফুট উচ্চতা অতিক্রম করে এভারেস্টর চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। রেকর্ড গড়েছেন তিনি, কারণ এর আগে দুই পা নেই এমন কেউ নেপালের দিক থেকে এভারেস্টর চূড়ায় উঠতে ...

রমজা‌নে মাং‌সের মূল্য নির্ধারণ করল ঢাকা দ‌ক্ষিণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজা‌নে রাজধানীবাসীর হয়রানি থেকে মুক্তি দিতে মাং‌সের মূল্য নির্ধারণ ক‌রে দি‌য়ে‌ছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপো‌রেশন (ডিএস‌সি‌সি)। একই সঙ্গে কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হ‌বে বলেও জানিয়েছেন সিটি মেয়র সাঈদ খোকন। সোমবার দুপু‌রে নগরভব‌নে ব্যবসায়ী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে তিনি দাম নির্ধার‌ণের এই ঘোষণা দেন। সিটি করপোরেশের ঘোষণা অনুযায়ী, এ বছর রমজা‌নে দেশি ...

ব্রেক্সিটের পরও ইইউ সঙ্গে কাজ করবে এমআই-৫

আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট সম্পন্ন হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৫। সোমবার জার্মানির বার্লিনে এক সভায় গোয়েন্দা কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ইইউ দেশগুলোর প্রতি এমন আহ্বান জানাবেন এমআই-৫ এর প্রধান অ্যান্ড্রিউ পার্কার। তিনি বলবেন, বর্তমানে আইএসের মতো জঙ্গি গোষ্ঠী ও রাশিয়ার মতো রাষ্ট্রের কাছ থেকে হুমকির সম্মুখীন তারা। আর এখন তাদের একসঙ্গে ...

মাহাথির মোহাম্মদকে বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সদ্য নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ড. মাহাথির মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এ অভিনন্দন বার্তা জানান। তারেক রহমান অভিনন্দন বার্তায় বলেছেন, ‘মালয়েশিয়ার ইতিহাসে সম্প্রতি নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ...

১৮-১৯ বাজেট: ব্যাংক থেকেই ঋণ সাড়ে ৫৯ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে বাজেট বাস্তবায়ন করতে চায় সরকার। আগামী অর্থবছরের বাজেটে ব্যাংকঋণের টার্গেট ধরা হচ্ছে ৫৯ হাজার ৫৩০ কোটি টাকা, যা বর্তমান অর্থবছরের বাজেটে এই খাতে ঋণ নেয়ার টার্গেট থেকে দ্বিগুণেরও বেশি। তবে সরকার ব্যাংক থেকে যদি বিশাল পরিমাণ ঋণ নেয় সে ক্ষেত্রে দেশের বেসরকারি খাত ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে বলে মতপ্রকাশ করেছে অর্থনীতি ...

আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া ডেস্ক: আগামী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাসসকে বলেন, এরসাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। তিনি বলেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা ...